শিরোনাম
◈ রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পদবির আগে ‘মহামান্য’ ও ‘মাননীয়’ ব্যবহারে নিষেধাজ্ঞা ◈ শেখ হাসিনা আপিলের সুযোগ পাবেন কি না, আইন অনুযায়ী সিদ্ধান্ত : আইনমন্ত্রী ◈ চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনকালে দুর্ঘটনায় ২ সেনাসদস্য নিহত, আহত ১ ◈ বিআরটিএর অনুমতি ছাড়া স্লিপার বাস চালানো যাবে না: হাইকোর্ট ◈ সুষ্ঠু ও গ্রহণযোগ্য স্থানীয় সরকার নির্বাচন উপহার দিতে ইসি প্রস্তুত : সিইসি ◈ পলিথিন-প্লাস্টিকের ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ডেঙ্গুর প্রকোপ সেপ্টেম্বরের শেষে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ◈ দুর্গাপূজায় বাংলাদেশ থেকে ইলিশ চায় ভারত, রপ্তানির বিষয়ে ইতিবাচক সরকার ◈ ১০০ ডলার ছুঁইছুঁই তেলের দাম, বাড়তে পারে আরও ◈ বাঁধনের ওপর হামলার খবর ইতালীয় গণমাধ্যমগুলোতে, তদন্তে বিশেষ পুলিশ

প্রকাশিত : ২৭ মে, ২০১৯, ০১:৩০ রাত
আপডেট : ২৭ মে, ২০১৯, ০১:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্কিন হুমকি মোকাবিলায় ভেনেজুয়েলাকে প্রস্তুত করছে রাশিয়া, জানালেন রুশ রাষ্ট্রদূত

রাশিদ রিয়াজ : রাশিয়া বলেছে, ল্যাতিন আমেরিকার দেশ ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের যে হুমকি যুক্তরাষ্ট্র দিয়েছে তার মোকাবিলায় কারাকাসকে প্রস্তুত করছে মস্কো। এ লক্ষ্যে রাশিয়ার সেনা ও সামরিক বিশেষজ্ঞরা ভেনেজুয়েলায় কাজ করে যাচ্ছে বলেও মস্কো জানিয়েছে। কারাকাসে নিযুক্ত রুশ রাষ্ট্রদূত ভ্লাদিমির জায়িমস্কি বার্তা সংস্থা এএফপি’কে দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ওয়াশিংটন একাধিকার ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক শক্তি ব্যবহারের হুমকি দেয়ার পর থেকে ল্যাতিন আমেরিকার দেশটি উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে।

রুশ রাষ্ট্রদূত বলেন, এ অবস্থায় ভেনেজুয়েলা এ ব্যাপারে নিশ্চিত হতে চায় যে, তার হাতে থাকা সমরাস্ত্র ও সামরিক বাহিনী সময়মতো জ্বলে উঠতে পারবে।

জায়িমস্কি বলেন, রাশিয়ার সামরিক বিশেষজ্ঞরা ভেনেজুয়েলার সমরাস্ত্র ও সামরিক বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত করার কাজ করে যাচ্ছেন। ২০০১ সালে রাশিয়া ও ভেনেজুয়েলার মধ্যে স্বাক্ষরিত সামরিক চুক্তি অনুযায়ী রাশিয়ার বিশেষজ্ঞরা বৈধভাবে ভেনেজুয়েলায় প্রশিক্ষণ কাজ চালিয়ে যেতে পারবেন বলেও জানান রুশ রাষ্ট্রদূত।

গত মার্চ মাসে রাশিয়ার একটি অ্যান্তোনভ-১২৪ সামরিক কার্গো বিমান এবং একটি ইলিউশন যাত্রীবাহী বিমানে করে প্রায় ১০০ সামরিক বিশেষজ্ঞ ও সামরিক সরঞ্জাম ভেনেজুয়েলা পৌঁছায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে ‘ ভেনেজুয়েলা ত্যাগ করা’র আহ্বান জানিয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, ল্যাতিন আমেরিকা থেকে রাশিয়াকে ‘বহিষ্কার’ করার জন্য ওয়াশিংটন ‘সব পদক্ষেপ’ নেয়ার পথ খোলা রেখেছে। রাশিয়া ট্রাম্পের এ হুমকি প্রত্যাখ্যান করে বলেছে, ভেনেজুয়েলায় সামরিক বিশেষজ্ঞ পাঠানোর পূর্ণ অধিকার মস্কোর রয়েছে। পারসটুডে

  • সর্বশেষ