শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৫:৩৫ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৫:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফ্রান্সের লিয়নে পার্সেল বোমা হামলায় আহত ১৩

আব্দুর রাজ্জাক : ফ্রান্সের লিয়ন শহরে শুক্রবার বোমা বিস্ফোরণে আহতের ঘটনায় পুলিশ ইতোমধ্যেই সম্ভাব্য একটি সন্ত্রাসী হামলার তদন্ত শুরু করেছে। শহরের কেন্দ্রীয় শপিং এলাকায় সন্ধার সময় বোমা বিস্ফোরণের ঘটনার পর হামলাকারীকে খুঁজছে পুলিশ। রয়টার্স, সিএনএন

লিয়নের প্রসিকিউটরের একজন মুখপাত্র বলেন, সন্দেহভাজন হামলাকারীকে একটি ভিডিও ফুটেজে চিহ্নিত করা হয়েছে। সেখানে দেখা যায়, বিকাল সাড়ে ৫টায় বিস্ফোরণ হওয়ার কিছুক্ষণ আগে হামলাকারী একটি বেকারির সামনে বিস্ফোরক ভর্তি একটি সুটকেসে ফেলে যাচ্ছে।

পুলিশ সূত্র জানায়, হামলাকারী সেনাবাহিনীর পোশাকের রঙে একটি সবুজ মাথাবন্ধনী পরে সাইকেলে করে আসে। তাকে ভিডিওতে দেখে ইউরোপিয়ান অথবা উত্তর আফ্রিকান মনে হয়েছে। তার পরনে কালো চশমাও ছিলো। এমন ঘটনা এড়াতে ইতোমধ্যেই পুরো ফ্রান্স জুড়ে নিরাপত্তা জোরদার করার পদক্ষেপ নেয়া হয়েছে।

বিস্ফোরণের ঘটনার পরই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ এটি কে ‘হামলা’ বলে আখ্যা দেন। তিনি আসন্ন ইউরোপীয় কাউন্সিলের নির্বাচন নিয়ে একটি ভিডিও চ্যানেলকে সাক্ষাৎকার দেয়ার সময় বিস্ফোরণের খবরে এ মন্তব্য করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়