শিরোনাম
◈ তিন মন্ত্রণালয়ের দায়িত্ব সামলে এবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ গঙ্গা চুক্তিসহ নদী ইস্যুতে বাংলাদেশ-ভারত আলোচনা চলছে: রণধীর জয়সওয়াল ◈ মালয়েশিয়ায় কর্মী নিয়োগে ২৫ বাংলাদেশি এজেন্সির তালিকা প্রকাশ ◈ রাষ্ট্রপতি কার্যালয়সহ ৩ সচিব পদে রদবদল ◈ বিশ্বকাপ ফাইনালে মারামারি: ১০ ম্যাচ নিষিদ্ধ পারেদেস, আর ৭ ম্যাচ মোলিনা ◈ নতুন পাঁচজনকে নিয়ে মন্ত্রিসভায় রদবদল, কে কোন দায়িত্ব পাচ্ছেন? ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি: রয়টার্সকে প্রেস সচিব ◈ ইতালির তৃতীয় বিভাগ ক্লাব রাভেনা এফসির অংশীদার হলেন রোনালদিনহো ◈ রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ◈ ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের শপথ আজ: বঙ্গভবনে অতিথিদের ভিড়, জোরদার নিরাপত্তা

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশ দলের জন্য সু’খবর

স্পোর্টস ডেস্ক: ত্রিদেশীয় সিরিজের আয়ারল্যান্ডে বিপক্ষে চোট পেয়ে মাঠ ছাড়েন বাংলাদেশ দলের অলরাউন্ডার সাকিব আল হাসান। এই চোটের কারণে ফাইনাল ম্যাচে খেলতে পারেননি তিনি। এর আগে চোটের সম্ভাবনা ছিলো পেসার রুবেল হোসেনসহ অনেক ক্রিকেটারদের। তবে গতকাল শুক্রবার সংবাদমাধ্যমকে রুবেল জানালেন- তিনি এবং সাকিব দুজনই এখন ফিট আছেন।

রুবেল বলেন, ‘এখন আমি সম্পূর্ণ ফিট। গত চার-পাঁচটা সেশন আমি বোলিং করেছি। সাকিব ভাই এখন ভালোই আছেন। বোলিং-ব্যাটিং করছেন। সবশেষ তার মুখ থেকেই শুনেছি তিনি ভালো আছেন।’

দলের ইনজুরি নিয়ে রুবেল বলেন, ‘আমাদের দলে এখন কারোরই তেমন ইনজুরি নেই।’ যা বিশ্বকাপের আগে বাংলাদেশের জন্য স্বস্তির খবর।

গত বিশ্বকাপে দলের অন্যতম প্রধান বোলার হয়ে থাকলেও এবার রুবেলের একাদশে সুযোগ পাওয়া সহজ নয়। রুবেল নিজেও মেনে নিচ্ছেন সেই বাস্তবতা। তবে দলে সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবেন, এই আশ্বাস দিলেন। সাংবাদিকদের রুবেল বলেন, ‘একাদশে সুযোগ পাওয়া অবশ্যই কঠিন। তবে আমাকে যদি খেলার সুযোগ দেয় এবং আমি যদি দলে থাকি, তাহলে নিজের সেরাটা দেয়ার চেষ্টা করব। চেষ্টা করব বেস্ট ক্রিকেট খেলার।’

তিনি আরো বলেন, ‘আসলে আমি সুযোগের অপেক্ষায়। দুটি জায়গাতে উইকেট প্রায় একই রকম। তবে আয়ারল্যান্ডে ঠাণ্ডা একটু বেশি ছিল। মনে হয়, এখানে (ইংল্যান্ডে) রান একটু বেশি হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়