শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ১০:১৯ দুপুর
আপডেট : ২৫ মে, ২০১৯, ১০:১৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঝিনাইদহে সর্বহারা পার্টির পরিচয় দিয়ে গণহারে চাঁদা দাবী

এম. মাহফুজুর রহমান : কথিত সর্বহারা পার্টির নাম ব্যবহার করে ঝিনাইদহ প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা কর্মচারীদের কাছে গণহারে চাঁদা দাবী করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। শুক্রবার দুপুরে জনৈক বিপ্লব পরিচয় দিয়ে ০১৮৬২-৮১৭৪৯৩ নাম্বার থেকে মোটা অংকের চাঁদা দাবী করা হয়। চাঁদা না দিলে কর্মকর্তা কর্মচারীদের স্ত্রী ও সন্তানদের অপহরণ করে হত্যা করা হবে বলেও হুমকী দেওয়া হচ্ছে।

ঝিনাইদহে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ আখতারুজ্জামান বলেন, অনেকের কাছে চাঁদা দাবী করে মোবাইল করা হচ্ছে বলে তিনি শুনেছেন। তিনি তাদেরকে আইনী পক্রিয়া নিতে বলেছেন। ঝিনাইদহ শিক্ষা অফিসের এডিপিও লক্ষণ কুমার, সাবেক অফিস সহকারী আইনাল হক ও অফিস সহকারী দেবুসহ বিভিন্ন কর্মকর্তা কর্মচারীর কাছে চাঁদা দাবী করা হয়েছে। 

সাবেক অফিস সহকারী আইনাল হক জানান, তার কাছে চরমপন্থি সংগঠন সর্বহারা পার্টির বিপ্লব পরিচয় দিয়ে চাঁদা চাওয়া হয়েছে। টাকা না দিলে সন্তানদের হত্যার হুমকীও দেওয়া হচ্ছে। শিক্ষা বিভাগ ছাড়াও অনেক সরকারি অফিসে চাঁদা চেয়ে ফোন করা হচ্ছে। এর আগে ঝিনাইদহ জেলা প্রশাসক দপ্তরের নাজির ও অফিস সহকারীদের ফোন করে যুগ্ম সচিব পরিচয় দিয়ে চাঁদা চাওয়া হয়। 

ঝিনাইদহ সাব রেজিষ্টার মৃত্যুঞ্জয় শিকারীসহ জেলার সব উপজেলার হিসাব রক্ষণ অফিসে চাঁদা চাওয়া হয়েছিল। তারা থানায় জিডি করলেও অপরাধীদের সনাক্ত করা সম্ভব হয়নি। তবে পুলিশের একটি সূত্র জানায় দক্ষিণাঞ্চলের কোথাও চরমপন্থি দলের অস্তিত্ব নেই। কোন গ্যাং গ্রুপ ঈদ সামনে করে আতংক সৃষ্টি ও আর্থিক সুবিধা নেওয়ার জন্য এহেন অপকর্ম করতে পারে। 

বিষয়টি নিয়ে ঝিনাইদহ সদর থানার ওসি মিজানুর রহমান খান বলেন, এ বিষয়ে তাদের কাছে কেও অভিযোগ করেনি। অভিযোগ করলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

 

 

 

  • সর্বশেষ