শিরোনাম
◈ ১৪টি ১২ তলা ভবন নিয়ে নতুন সচিবালয়, থাকছে যেসব সুবিধা ◈ কৃষি ও অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশকে ৩৯০ কোটি টাকা দেবে কানাডা ◈ মাঝ আকাশে দরজা খুলে ঢাকায় এয়ার অ্যাম্বুলেন্সের জরুরি অবতরণ, রোগীর মৃত্যু ◈ দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর, সৌদি রাষ্ট্রদূতকে ডেকে বিস্তারিত যে তথ্য চাইলো ঢাকা ◈ মেসির জোড়া গোলে ইন্টার মিয়ামির দাপু‌টে জয় ◈ চিকিৎসা নিতে এসে স্বাস্থ্যঝুঁকিতে ঢামেকের রোগীরা ◈ ফিফা সভাপতি ইনফান্তিনো ভুটান যাওয়ার পথে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি, স্বাগত জানালেন বাফুফে সভাপতি ◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল

প্রকাশিত : ২৫ মে, ২০১৯, ০৭:২৮ সকাল
আপডেট : ২৫ মে, ২০১৯, ০৭:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাথরঘাটায় আগুনে পুড়ল বসতঘর!

বরগুনা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় একটি বসত ঘর আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। প্রতিবেশি ফাতেমা বেগম ও পুতুল বেগম নামের দুই নারীর বিরুদ্ধে এ অভিযোগ ওঠেছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে বরগুনার পাথরঘাটা উপজেলার কাকচিড়া ইউনিয়নের দক্ষিণ বাইনচটকি গ্রামে শহিদুল আকন বাড়িতে।

 এর আগে দীর্ঘদিন ধরে শহিদুল আকন ও তার পরিবারকে ওই বাড়িঘর থেকে উৎখাতের পায়তারা করে আসছেন পাশর্^বর্তী এ প্রতিবেশীরা।

 শহিদুল আকনের স্ত্রী হেপী বেগম বলেন, প্রতিবেশী ফাতেমা বেগম ও পুতুল বেগমের পাশর্^বর্তী জমির চাপাচাপি। তারা আমাদের ভিটা বাড়ি থেকে দীর্ঘদিন ধরে উৎখাতের পায়তারা চালাচ্ছেন। আমাদের পরিবারের একমাত্র আয়রোজগারের ব্যক্তি শহিদুল আকন পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে কাজ করেন। এতে প্রায়ই আমার ৫ কন্যা ও শাশুড়িসহ আমরা ৭ নারী ঘরে থাকতে হয়। এ সুযোগে প্রতিনিয়িত ওই প্রতিবেশিরা ভয়ভীতি দেখান। ঘরে কোন পুরুষ ছেলেরা না থাকায় আমরা এর কোন প্রতিবাদও করতে পারি না। স্থানীয় ইউপি সদস্য হিরু গোলদারও অসহায়।

 স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে কাকচিড়া ইউনিয়নের দক্ষিণ বাইনচটকি গ্রামের শহিদুল আকনের কাঠের দোতালা ঘর পুড়ে গেছে। ঘরটি যে যাবে পুড়ে গেছে তাতে ধারণা করা হচ্ছে কোন রাসনিক দ্রব্য দিয়ে ঘরে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা। এতে ওই ঘরে থাকা দুই লাখ ২০ হাজার ও ১০ ভরি স্বর্ণালংকারসহ ঘরের সকল আসবাবপত্র আগুনে গেছে।

 অভিযোগ প্রসঙ্গে প্রতিবেশি ফাতেমা বেগম বলেন, এ ঘটনায় আমরা জড়িত নয়, কারা আগুন দিয়েছে তা আমরা জানি না।

 এ ব্যাপারে পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হানিফ সিকদার বলেন, পুড়ে যাওয়া ঘরের নারীরা থানায় এসেছিল, তারা মামলা দিলে ব্যবস্থা নেয়া হবে।

  • সর্বশেষ