শিরোনাম
◈ বাংলাদেশে টমেটো ও আলুর সংগ্রহ-পরবর্তী বিভিন্ন পর্যায়ে নষ্ট এক-তৃতীয়াংশ ধানে ১০.২৪% ◈ ত্রিদেশীয় সিরিজে প্রথম ম‌্যাচ সন্ধ‌্যায়, মু‌খোমু‌খি বাংলা‌দেশ ও জিম্বাবু‌য়ে ◈ মেসি-পরবর্তী যুগে আর্জেন্টিনার প্রথম দুই প্রতিপক্ষ চূড়ান্ত ◈ আগামী ২৪ ঘণ্টায় যেসব বিভাগে বৃষ্টি হতে পারে ◈ উত্তরায় কিশোর গ্যাংয়ের দাপট, মাদক সিন্ডিকেট ও দখলদারি নিয়ন্ত্রণে ‘দে লাড়া’ গ্রুপ (পিচ্চি সানি) ◈ ইমরান খান, ক্যালিস, ও সোবার্সের তালিকায় সাকিব আল হাসান ◈ ভারত কোটি টাকা আয় করবে, আর বঞ্চিত হ‌বে ওয়েস্ট ইন্ডিজ? ◈ হুতির হামলা আম‌লে নি‌চ্ছে না  সৌ‌দি আরব, যথাসময়ে এশিয়ান কাপ ফুটবল আয়োজনের ঘোষণা ◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল?

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৬:৫৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৬:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমি যেকোনো সময়ের চেয়ে এখন রানের জন্য বেশি ক্ষুধার্ত, বললেন আমলা

স্পোর্টস ডেস্ক: বিশ্বকাপে সুযোগ পেয়ে রান করতে মরিয়া দক্ষিণ আফ্রিকার ওপেনিং ব্যাটসম্যান হাশিম আমলা। ইংল্যান্ডের কন্ডিশনের সাথে ভালোই ধারণা আছে তার। তাই বিশ্বকাপে সেই অভিজ্ঞতাই কাজে লাগাতে চান তিনি।

নিজেকে হারিয়ে খুঁজছেন আমলা। একটা সময় বর্তমান সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গে পাল্লা দিতেন এই ওপেনার। সেই আমলার কিনা বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পাবেন কি না সেটি নিয়ে অনেক সংশয় ছিল। সেই সংশয় কাটিয়ে সুযোগ পেলেন বিশ্বকাপ স্কোয়াডে। সেই সুযোগ কাজে লাগিয়ে নিজের পুরনো রূপে ফিরতে চান এই প্রোটিয়া ব্যাটসম্যান।

আমলার ভাষ্য, ‘আমি যেকোনো সময়ের তুলনায় এখন সবচেয়ে ক্ষুধার্ত। জাতীয় দলের জার্সি গায়ে অনেক দিন খেলার সৌভাগ্য হয়েছে। কিন্তু বেশ কিছুদিন ধরে ওয়ানডে দল থেকে দূরে ছিলাম, এটা আমার ক্ষুধা বাড়িয়ে দিয়েছে। এটা আমার তৃতীয় বিশ্বকাপ, ফলে এ ধরনের আসরে কী করতে হয়, তাও আমার জানা।’

ইংল্যান্ডের কন্ডিশনে আগেও খেলেছেন আমলা। এমনকি কাউন্টিও খেলেছেন তিনি। তাই সেই এই কন্ডিশনের সঙ্গে বেশ পরিচিত তিনি। সেটির সঠিক ব্যবহার করতে চান তিনি। আমলা বলেন, ‘ইংল্যান্ডে আমার রেকর্ড দারুণ। সব সময়ই এখানে খেলাটা উপভোগ করেছি। সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষেও আমরা খেলেছি, বেশ সাফল্যও পেয়েছি। ওদের বিপক্ষেও আমি অতীতে ভালো করেছি।’

  • সর্বশেষ