শিরোনাম
◈ ম‌হেন্দ্র সিং ধোনিকে ভারতের কোচ হিসেবে দেখতে চান গৌতম গম্ভীর! ◈ যে পাঁচটি জিনিস ব‌লে দে‌বে ঢাকা ও দিল্লির সম্পর্ক কোন পথে ◈ সড়কের বেহাল দশায় ম্লান হতে পারে ঈদ আনন্দ ◈ পদ্মা সেতুতে যানবাহনের চাপ বাড়লেও রাস্তায় নেই দীর্ঘস্থায়ী যানজট ◈ ভোর থেকেই ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় কেঁপে উঠছে ইসরায়েল ◈ ইরান মেক্সিকোতে বিশ্বকাপ খেলতে চায়, যুক্তরাষ্ট্রে নয় ◈ জামাই শা‌হিন আ‌ফ্রিদি‌কে কেনো অধিনায়ক করা হলো, ক্ষেপে গে‌লেন শা‌হিদ আফ্রিদি  ◈ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্ব কার, জানালো সরকার ◈ এক মাসে সুশাসনের বার্তা: জনআস্থায় এগোচ্ছে সরকার ◈ ‘লঞ্চের নির্ধারিত ভাড়ার থেকেও ১০ শতাংশ কমিয়েছে সরকার’

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৬:২৪ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৬:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জীবননগরে বিজিবির অভিযানে ৪৫৬ বোতল ফেনসিডিল আটক, ধরা ছোঁয়ার বাইরে মাদক ব্যবসায়ীরা

জামাল হোসেন খোকন, চুয়াডাঙ্গা : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নতুনপাড়া গ্রামের একটি আম বাগানের ভিতর থেকে পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণে ফেসিডিল উদ্ধার করেন। তবে এ ঘটনায় জড়িত মাদক ব্যবসায়ীরা ধরা ছোঁয়ার বাইরে। ঘটনাটি বৃহস্পতিবার দুপুরে সংঘটিত হয়েছে।

বিজিবি সুত্র জানায়, জীবননগর উপজেলার সীমান্ত ইউনিয়নের নতুনপাড়া বিজিবি ক্যাম্পের সদস্যরা বৃহস্পতিবার দুপুরের দিকে নতুনপাড়া ক্যাম্প এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা কালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, মাদক কাবরারীরা নতুনপাড়া গ্রামের একটি আম বাগানের ভিতর ফেনসিডিল আমদানি করে তা দেশের অভ্যন্তরে সরবরাহ করার পরিকল্পনা করছে। এ সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ওই বাগানে অভিযান পরিচালনাকালে মাদক কারবারীরা বিজিবির তৎপরতা টের পেয়ে পালিয়ে যায়। বিজিবি সদস্যরা সেখান থেকে পরিত্যক্ত অবস্থায় ৪৫৬ বোতল ফেনসিডিল উদ্ধার করেন।

উল্লেখ্য,সম্প্রতি ঈদকে সামনে রেখে মাদক ব্যবসায়ীরা আবারও বেশ চাঙ্গা হয়ে উঠেছে। ঈদের সময় মাদকসেবীদের নিকট ফেনসিডিলের চাহিদা বেশী হওয়ায় এবং মাদক ব্যবসায়ীরাও দাম বেশী পাওয়ায় মাদকের কারবার অন্য যে কোন সময়ের তুলনায় বেড়ে যায়। সম্প্রতি সময়ে ঘন ঘন মাদকের চালান আটকের ঘটনাও বেড়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়