শিরোনাম
◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত ◈ তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর সার্জিও গর: একসঙ্গে কাজ করলে মিলবে বাস্তব ফল ◈ সৌদি আর‌বের প্রতিরক্ষা জোটে বাংলাদেশের যোগ দেওয়ার অর্থ কী? ◈ গালিগালাজ কোনো সমস্যার সমাধান নয়, যারা আমাকে গালি দিয়েছে, তাদের ক্ষমা করে দিলাম: ভিডিও বার্তায় মোদি ◈ উড়ন্ত বিমানের ডানায় জ্যান্ত সাপ! ভিডিও ভাইরাল ◈ বিশ্বকাপে বিতর্কিত বিনিয়োগ পরিকল্পনা থেকে সরে এলো ফিফা সভাপ‌তি ◈ অ‌নেক সি‌নিয়র খে‌লোয়াড় বাদ দি‌য়ে নতুনদের নিয়ে ব্রা‌জিল দল গড়‌ছেন কোচ আনচেলত্তি ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে নানা সমীকরণ ◈ চলতি আগস্ট মাসে সরকারি চাকরিজীবীদের দুই দফায় ৮ দিন ছুটির সুযোগ ◈ আগামী বিশ্বকাপে নির্বাসিত হতে পারেন আর্জেন্টিনার ফুটবলাররা, ফকল্যান্ড-কাণ্ডে  শাস্তি দিতে পারে ফিফা

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৪:৩৯ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৪:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যতীন সরকার বললেন, বেকারত্ব কমাতে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষায়  গুরুত্ব দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা-চেতনাকে গুরুত্ব দিতে হবে

আমিরুল ইসলাম : বর্তমান শিক্ষা ব্যবস্থায় দিন দিন বেকারত্বের হার বেড়েই চলছে। দেখা গেছে উচ্চ শিক্ষায় বেকারত্বের হার সবচেয়ে বেশি। দক্ষতার অভাবে বিদেশে গিয়েও বেশি মজুরি পাচ্ছেন না অনেকে। দক্ষ জনগোষ্ঠী তৈরি করতে কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষায় আরো বেশি গুরুত্ব দেয়া প্রয়োজন কিনা প্রশ্ন করলে শিক্ষাবিদ যতীন সরকার বলেন, কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষায় গুরুত্ব দেয়ার পাশাপাশি শিক্ষার্থীর নিজের চিন্তা-চেতনা ও ভাবনার উপর বেশি গুরুত্ব দিতে হবে।

তিনি বলেন, কারিগরি ও দক্ষতাভিত্তিক শিক্ষায় অবশ্যই গুরুত্ব দিতে হবে। কিন্তু শিক্ষা ব্যবস্থায় দেখতে হবে কোন ধরনের শিক্ষার প্রতি একজন ছাত্রের মনোনিবেশ আছে। সেটা না দেখে সবাইকে একধরনের শিক্ষা দেয়ার কোনো অর্থ নেই। একধরনের শিক্ষায় কোনো কাজও হয় না। কাজেই কারিগরি শিক্ষা অবশ্যই দিতে হবে। তার সঙ্গে অন্য ধরনের শিক্ষা জাতে সবাই নিতে পারে তারও সুযোগ দিতে হবে। এখানে শিক্ষার্থীর নিজের চিন্তা-চেতনা ও ভাবনার  উপর বেশি গুরুত্ব দিতে হবে। প্রতিটি শিক্ষার্থী নিজে যে বিষয়ে পড়াশোনা করতে আগ্রহী তাকে সে বিষয়ে পড়াশোনা করতে দিতে হবে। কোনো শিক্ষার্থীর উপর কোনো বিষয় চাপিয়ে দেয়া যাবে না। এক্ষেত্রে শিক্ষার্থীর পরিবারকেও সচেতন হতে হবে। সন্তান যে বিষয়ে পড়াশোনায় আগ্রহ প্রকাশ করে তাকে সে বিষয়েই পড়াশোনা করতে দিতে হবে। শিক্ষার্থী তার নিজ পছন্দে পড়াশোনা করলে সেটা তার কর্মজীবনে কাজে লাগাতে পারবে যার ফলে আর বেকারত্বের সমস্যা তৈরি হবে না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়