শিরোনাম
◈ মে‌সির দাপ‌টে বড় জয় ইন্টার মায়া‌মির ◈ ইরা‌নের ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো শত্রুর দিকে তাক করে রাখা হয়েছে: অ্যারোস্পেস ফোর্সের কমান্ডার ◈ ইং‌লিশ লি‌গে দারুণ এক জয় পে‌লো ম‌্যান‌চেস্টার সি‌টি ◈ হামে মৃত্যুর সংখ্যা সরকারি হিসাবের চেয়ে অনেক বেশি, সমালোচনা এড়াতে স্বাস্থ্য অধিদপ্তর কম দেখাচ্ছে ◈ গাজীপুরে গরুচোর সন্দেহে তিনজনকে পিটিয়ে হত্যা, ট্রাক জ্বালিয়ে দিল জনতা ◈ সান্ডারল‌্যা‌ন্ডে হোঁচট খে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ বিশ্বকাপে মে‌ক্সি‌কো‌তে এক মাস শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি দেওয়া হবে ◈ আজ তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন থালাপতি বিজয়, উপস্থিত থাকবেন রাহুল গান্ধী ◈ শুভেন্দুর নেতৃত্বে আস্থা, প্রশংসায় শেখ হাসিনা ◈ ড্রোনের পর এবার সমুদ্রের নিচে তুরস্কের নতুন ‘গোপন ঘাতক’, উন্মোচিত প্রথম দেশীয় মিনি-সাবমেরিন

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৪:৩০ সকাল
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৪:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পছন্দ না হলেই ট্রল করা লাগবে কেন?

লীনা পারভীন : সব কিছুতেই নেগেটিভ সাইড খুঁজে বেড়ানো একপ্রকার সিরিয়াস মানসিক ব্যামো। আমাদের ফেসবুক প্রজাতির প্রায় সবাই এতে আক্রান্ত। কি সুশীল, কি কুশীল আর প্রগতিশীল। সব বুলশিট হয়ে গেছে। ধান কাটা নিয়ে ট্রলের কিছু নেই বা মন্ত্রী চার কিলো না চল্লিশ কিলো হাঁটছে সেইটা নিয়ে ট্রল করে টাইম পাস করি আমরা। এই এনার্জিটা যদি কৃষকের জন্য কি করা উচিত সেখানে সরকার তো আছেই পাশাপাশি নাগরিক হিসাবে আমাদের কিছু করার আছে কিনা বা শিক্ষা ব্যবস্থা নিয়ে দু-চার কলম গঠনমূলক কিছু লেখা হতো তাহলে বুঝতাম কার চিন্তা কতোটা প্রসারিত।

ট্রেন্ডি ট্রলতো সবাই করতে পারে, কিন্তু চিন্তাশীল কজন হতে পারে? ট্রল করতে করতে একদিন সবাই ট্রলার হয়ে যাবে। ট্রলার ডুবির নিউজও বের হবে। পছন্দ না হলেই ট্রল করা লাগবে কেন? রাব্বানী যদি ধান কাটতে গিয়ে ছবি তুলে পোস্ট দেয় তাতে সমস্যা কি? আপনি দেন না ছবি? বিষয় হচ্ছে ছাত্রলীগের কাজ নয় এই ধান কাটা বা কৃষকের সমস্যার সমাধান এভাবে আসবে না। সেগুলো নিয়ে আলোচনা করেন। রাব্বানীকে ক্লাউন বানিয়ে নিজেকে নিম্নস্তরের পদার্থ প্রমাণের দরকার কি?

নির্বাচিত মন্তব্য : বাবু মেহেদী-এসব ক্লাউনগিরি না করলেই হয়। তুই ধান কাটবি কাট এতো ঢং করে ছবি দেয়ার মাজেজা কি? আর লুঙ্গি দেখছেন? লাল পেড়ে সাদা সিল্ক। আপনার বাবা, চাচা, জামাই এমন লুঙ্গি পরছে কোনোদিন? মনে হইতাছে জয়া আহসানের শাড়ি ধার নিয়া আসছে! তো এই গুলারে ট্রল না করলে তো গুনাহ হবে। ফেসবুক থেকে

 

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়