শিরোনাম
◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি ◈ মা‌ঠে অ‌শোভন আচর‌ণের জন‌্য শাস্তি পেলেন পা‌কিস্তা‌নের সালমান আলি আঘা

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০৩:৩০ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০৩:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পর্তুগালে যোগ দিলেন ফেলিস

স্পোর্টস ডেস্ক : চলতি বছরের জুন মাসে শুরু হওয়া উয়েফা নেশন্স লিগের মূল পর্বে ক্রিস্তিয়ানো রোনালদো খেলবেন বলে আগেই জানিয়েছিলেন পর্তুগাল কোচ ফের্নান্দো সান্তোস। তারকা ফরোয়ার্ডসহ বেনফিকার হয়ে চমক জাগানো তরুণ জোয়াও ফেলিসকে নিয়ে দল ঘোষণা করেছে দেশটি।

প্রতিযোগিতাটির অভিষেক আসরের ফাইনালসে ইউরো চ্যাম্পিয়নদের নেতৃত্ব দিবেন দেশটির ইতিহাসে সর্বোচ্চ ১৫৬ ম্যাচ খেলে সর্বাধিক ৮৫ গোল করা রোনালদো।

গত বছর রাশিয়া বিশ্বকাপের পর নেশন্স লিগের বাছাই পর্বসহ জাতীয় দলের ছয়টি ম্যাচে খেলেনুনি ৩৪ বছর বয়সী রোনালদো। চলতি বছরের মার্চে ইউরো ২০২০ এর বাছাইপর্বের ম্যাচ দিয়ে আবারও জাতীয় দলে ফেরেন পাঁচবারের বর্ষসেরা এই ফুটবলার।

৫ জুন নেশন্স লিগের সেমি-ফাইনালে সুইজারল্যান্ডের মুখোমুখি হবে পর্তুগাল। এ ম্যাচের জয়ী দল চার দিন পর শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে ইংল্যান্ড বা নেদারল্যান্ডসের।

বেনফিকার হয়ে অভিষেক মৌসুমেই নজরকাড়া পারফরম্যান্সে কোচ সান্তোসের আস্থা অর্জন করেছেন ১৯ বছর বয়সী ফেলিস। পর্তুগালের অনূর্ধ্ব-১৮, অনূর্ধ্ব-১৯ ও অনূর্ধ্ব-২১ দলের হয়ে খেলা এই উইঙ্গার পর্তুগালের সেরা লিগে দলকে শিরোপা জেতানোর পথে করেছেন ১৫ গোল। পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন সাতটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়