শিরোনাম
◈ হাম-উপসর্গে দেশে ২৪ ঘণ্টায় ১৭ শিশুর মৃত্যু ◈ আগামী ৫ বছরে বাংলাদেশে ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এডিবি ◈ কিচেন কেবিনেট’ সব সিদ্ধান্ত নিতো, ৩ বার পদত্যাগ করতে চেয়েছিলাম: সাবেক উপদেষ্টা তৌহিদ হোসেন (ভিডিও) ◈ ‘ভারত যা চাইবে তাই পাবে’: মোদিকে নিয়ে ট্রাম্পের উচ্ছ্বসিত প্রশংসা ◈ কারখানা প্রস্তুত, নেই গ্যাস: ঋণের চাপে দিশেহারা শিল্প উদ্যোক্তারা, থমকে গেছে হাজার কোটি টাকার বিনিয়োগ ◈ পুঁজিবাজারে নতুন বড় কোম্পানি: বিআরবি ক্যাবলের আইপিওর প্রস্তুতি শুরু ◈ বাংলাদেশে ধর্ষণ ও হত্যার আলোচিত ছয়টি মামলা কী অবস্থায় আছে?  ◈ কোরবানির পরবর্তী সাতদিন ঢাকার বাইরে থেকে চামড়া ঢাকায় প্রবেশ নিষিদ্ধ থাকবে ◈ ট্রাম্পের 'পাগলামি' ও বিশ্বরাজনীতিতে আমেরিকার একাকীত্ব  ◈ কুয়েতে ২৪০ টন খাদ্য সহায়তা দিচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০২:৪৩ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০২:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আড়াইহাজারে ব্যবসায়ীকে শ্বাসরোধ করে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের আড়াইহাজারের কালাপাহাড়িয়ার মধ্যচর এলাকায় পরসীউল্যাহ (৫৫) নামে এক ব্যবসায়ীকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতের যে কোনো সময় ওই ব্যক্তি হত্যাকা-ের শিকার হয়েছেন। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ আজ বৃহম্পতিবার বেলা ১১টায় মরদেহ একটি ধৈঞ্চা ক্ষেতে পড়ে থাকা অবস্থায় উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্ট্রোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করে।

নিহতের শরীরিরের বিভিন্ন স্থানের আঘাতের চিহৃ রয়েছে। তবে পুলিশ প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সঠিকভাবে জানাতে পারেনি। নিহতের ভাই শাহজালাল মিয়া জানান, তার ভাই পরসীউল্যাহ বুধবার বাড়ি থেকে বের হয়ে রাতে আর বাড়িতে ফিরেনি। তার সঙ্গে সহযোগি কাউসারকেও খোঁজে পাওয়া যাচ্ছে না। তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আসল ঘটনা বের হয়ে আসতে পারে। নিহতের পুরুষ অঙ্গসহ একটি চোখে আঘাতে চিহৃ রয়েছে, নাক ও মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল।

এদিকে আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম বলেন, নিহত ব্যক্তি নিয়মিত জুয়া খেলতেন। তিনি কয়েক দিন আগে মোটা অংকের টাকা জুয়ায় হেরেছেন। এছাড়াও তিনি তার সহযোগি কাউসারের ছোট বোনে সঙ্গে প্রেমের সম্পর্ক করার চেষ্টা করছিল। দুইটি সূত্র ধরে তদন্ত করা হচ্ছে। আশা করছি মৃত্যুর কারণ খুব দ্রতই বের হয়ে আসবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়