শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ০২:১৭ রাত
আপডেট : ২৪ মে, ২০১৯, ০২:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দক্ষিণাঞ্চলের টেলিযোগাযোগ ব্যবস্থা মুখ থুবড়ে পরেছে

খোকন আহম্মেদ হীরা, বরিশাল প্রতিনিধি : দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় রাষ্ট্রীয় টেলিযোগাযোগ ব্যবস্থা আবারও মুখ থুবড়ে পরেছে। গত সপ্তাহ যাবত বরিশাল ও খুলনা বিভাগসহ ফরিদপুর অঞ্চলের ২১টি জেলার প্রায় এক লাখ টেলিফোন গ্রাহকের দেশ-বিদেশের সাথে টেলিযোগাযোগসহ ইন্টারনেট সংযোগ প্রায় বন্ধ হয়ে আছে।

গত সোমবার দুপুর থেকে রাষ্ট্রীয় সেলফোন কোম্পানি-টেলিটকের ইন্টারনেট ও ভয়েস কল সার্ভিসও প্রায় বন্ধ হয়ে যায় অপটিক্যাল ফাইবার কাটা পড়ার কারণে। গত কয়েকদিনের লাগাতার এমন কারিগরি ত্রুটি দূরীকরণে বিটিসিএল’র তেমন কোন গতি নেই বলেও গ্রাহকরা অভিযোগ করেছেন।

সূত্রমতে, গত ডিসেম্বর এবং মার্চ মাসে অনুরূপ গোলোযোগের কারণে এ অঞ্চলের লক্ষাধিক গ্রাহক চরম দুর্ভোগে পরেন। সে সময় দ্রুত পদক্ষেপ গ্রহণের ফলে ৭২ ঘন্টার মধ্যে সমস্যার সমাধান হলেও এবার ত্রুটি সমাধানের জন্য তেমন কোন উদ্যোগ নেই।

সূত্রে আরও জানা গেছে, গত সপ্তাহ এ অঞ্চলের ২১টি জেলা ছাড়াও বাইরের অন্য জেলা ও উপজেলার সাথেও টেলিফোনে সংযোগ পাওয়া যাচ্ছেনা। এমনকি আইএসডি ও ইআইএসডি সংযোগ দুঃসাধ্য হয়ে  পড়েছে। বেশির ভাগ সময়ই এনডব্লিউডিতে কল করে কোন সাড়া শব্দ মিলছেনা। আবার ভাগ্যক্রমে সংযোগ মিললেও কথা বোঝা যাচ্ছেনা। যেসব কল সংযুক্ত হচ্ছে তা কেটে যাচ্ছে কয়েক সেকেন্ডের মধ্যেই। বুধবার দুপুরে প্রায় ঘন্টাখানেক বিটিসিএল’র এনডব্লিউডি ও আইএসডির কোন সংযোগই ছিলোনা। লাগাতার গোলযোগ নিরসনে কোন পদক্ষেপই নেই বিটিসিএল কর্তৃপক্ষের।

বিষয়টি নিয়ে বরিশাল ও খুলনা অঞ্চলে বিটিসিএল’র জেনারেল ম্যানেজারের সাথে আলাপকালে তিনিও তার উদ্বেগের কথা জানিয়ে বলেন, এ ব্যাপারে ঢাকায় এনডব্লিউডি এক্সঞ্জের প্রকৌশলীসহ ঊর্ধ্বতন মহলকে বিষয়টি অবহিত করা হয়েছে। দ্রুত এ সমস্যার স্থায়ী সমাধান হবে বলেও তিনি উল্লেখ করেন।

  • সর্বশেষ