শিরোনাম
◈ নিখোঁজের রহস্যের অবসান, লাকসাম স্টেশনে আহত অবস্থায় খোঁজ মিলল জিসানের ◈ বিশ্বকাপের মঞ্চে সিআইএর গোপন অপারেশন? ইংল্যান্ডের গোলরক্ষককে বিষপ্রয়োগের দাবি ◈ গ্যাস-তেল অনুসন্ধানে সক্ষমতা বাড়াচ্ছে সরকার, ৬৯টি কূপ খনন করবে বাপেক্স ◈ অনিশ্চয়তায় প‌ড়ে‌ছে আদ্-দ্বীন হাসপাতালের ভর্তি রোগীরা, লাইসেন্স বাতিল ঘিরে বিতর্ক ◈ সীমান্তে ‘শূন্য সহনশীলতা’ নীতি অনুসরণে পুনরায় প্রতিশ্রুতিবদ্ধ বাংলাদেশ-ভারত ◈ ‘সুপার’ এল নিনোর আনুষ্ঠানিক আগমন, পরিস্থিতি দ্রুতই ভয়ংকর হতে পারে: বিজ্ঞানীরা ◈ কোনো জাতি এমনি এমনি উন্নত হতে পারে না, আমাদের উন্নয়নে চীন সহযোগিতা করছে: মির্জা ফখরুল ◈ বাজেটে জনগণের প্রত্যাশার প্রতিফলন হয়েছে: অর্থমন্ত্রী ◈ করের ক্ষেত্রে যে আটটি পরিবর্তন আসছে ◈ "ইরানের সঙ্গে যুদ্ধ শেষের ঘোষণা ট্রাম্পের, সামরিক অভিযান থেকে সরে এসে বললেন, চুক্তি ‘প্রায় চূড়ান্ত’, ইউরোপে সই হবে"

প্রকাশিত : ২৪ মে, ২০১৯, ১২:৩০ দুপুর
আপডেট : ২৪ মে, ২০১৯, ১২:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শহীদ কমিশনারের সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে চায় পুরান ঢাকার একটি পরিবার

ইসমাঈল ইমু : ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী শহীদ কমিশনার সম্পত্তি দখল করার প্রতিবাদ করে প্রান বাঁচাতে পালিয়ে বেড়াচ্ছে পুরান ঢাকার একটি পরিবার। সন্ত্রাসীদের হাত থেকে রক্ষা পেতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে এক সংবাদ সম্মেলনে এমন আকুতি জানান গেন্ডারিয়া এলাকার বাসিন্দা আবুল হোসন। এসময় তার স্ত্রী আসমা আক্তার ও দুই কন্যা শিশু সাবা ও সারা উপস্থিত ছিলেন।

লিখিত বক্তব্যে তিনি জানান, গত ১৬ মে সন্ধ্যা ৬টার দিকে স্থানীয় সতীশ সরকার লেনে ফল কেনার জন্য দাঁড়িয়েছিলেন আবুল হোসেন। এ সময় শহীদ কমিশনারের সন্ত্রাসী বাহিনীর সদস্য সাইদুর রহমান শহীদ (৬০), ফারুক (৫০), রমজান (৫০), আরমান (৪০), রনিসহ (৪২) অজ্ঞাত ১০/১২ জন সন্ত্রাসী ঘিরে ধরে রড দিয়ে মাথায় আঘাত করে মাথা ফাটিয়ে দেয় ও এলোপাতাড়ি মারধর করতে থাকে। খবর পেয়ে তার স্ত্রী বড় দুই মেয়েকে নিয়ে আবুল হোসেনকে উদ্ধার করতে গেলে তাদেরও ব্যাপক মারধর করা হয়। পরে স্থানীয় লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়। গুরতর আহতাবস্থায় আবুল হোসনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

লিখিত বক্তব্যে বলা হয়, ১২টি হত্যা মামলার আসামী শহীদ কমিশনার। এছাড়া ফাঁসির দন্ডপ্রাপ্ত আসামী সে। সে নিরীহ কিশোর-যুবকদের বিভিন্ন প্রলোভন দেখিয়ে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকান্ডে যুক্ত করে থাকে। এছাড়াও সে ৮১ নম্বর ওয়ার্ডের আওয়ামীলীগ নেতা হামিদ ফকিরের জায়গা জোড় করে দখল করে নেয়। এর প্রতিবাদ করলে পরদিনই তার বাড়ীতে ডাকাতি করে শহীদ কমিশনারের সন্ত্রাসী বাহিনীর সদস্যরা। এ অবস্থা থেকে নিষ্কৃতি পেতে ও এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে শহীদ কমিশনারের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানে প্রধানমন্ত্রীর জরুরী হস্তক্ষেপের অনুরোধ জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়