শিরোনাম
◈ তেল রপ্তানিতে বিকল্প পথ, ৫০০ মাইল পাইপলাইন পুনর্গঠনের পরিকল্পনা ◈ ইরানে নতুন করে মার্কিন হামলা, হরমুজ প্রণালিতেও অভিযান ◈ স্বচ্ছতার বিপক্ষে নই, তবে হস্তক্ষেপ মানি না: সরকারি হস্তক্ষেপ নিয়ে মুখ খুললেন শাহজালাল দরগাহের মোতাওয়াল্লী(ভিডিও) ◈ চীনে ‘বিয়ের’ নামে বিক্রি হচ্ছেন মিয়ানমারের নারীরা, জান্তা প্রধানকে প্রশংসায় ভাসাল বেইজিং ◈ ডলার বাজারে স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৮ বিলিয়ন ডলার ◈ সরকারি চাকরিজীবীদের জন্য আপিল বিভাগের গুরুত্বপূর্ণ রায়, ২৫ বছরের আগে পদত্যাগে পেনশন নয় ◈ ৬ বিভাগে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস, ঢাকায় কমবে বর্ষণ ◈ বস্ত্র ও পোশাক খাতে নতুন প্রণোদনা, রপ্তানিতে মিলবে বাড়তি নগদ সহায়তা ◈ বাউফলে বুদ্ধিপ্রতিবন্ধী নারীকে যৌন নিপীড়ন: প্রধান আসামি র‍্যাবের জালে ◈ পারমাণবিক শক্তির যুগে বাংলাদেশ, উন্নয়নশীল বিশ্বের জন্য নতুন চ্যালেঞ্জ ও সম্ভাবনা

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৫:৪২ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৫:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক যুগেও নির্মাণ হয়নি দাউরা খালের সেতু

ফাতেমা ইসলাম : বাগেরহাটে এক যুগেও নির্মাণ হয়নি দাউরা খালের ওপর সেতু। জীবনের ঝুকি নিয়ে সাঁকো দিয়ে পারাপার হচ্ছেন এলাকাবাসী। সময় টিভি

স্থানীয়রা জানান, ২০০৭ সালে ভয়াবহ সিডরে মোড়েলগঞ্জের চিংড়াখালী এলাকায় দাউরা খালের কাঠের ব্রিজটি ভেঙে যায়। এরপর নির্মাণ করা হয়নি ব্রিজটি। তবে এলাকাবাসীর উদ্যোগে খালটির উপর বাঁশ ও সুপারি গাছ দিয়ে সাঁকো তৈরি করা হয়েছে।

ঝুকিপূর্ণ এ সাঁকো দিয়ে স্কুল কলেজের শিক্ষার্থীসহ প্রতিদিন সহস্রাধিক মানুষ যাতায়াত করেন। খালের উপর দ্রুত একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য।

  • সর্বশেষ
  • জনপ্রিয়