শিরোনাম
◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার  ◈ যে কারণে এবারের বাংলাদেশ নির্বাচন ঘিরে ভারতের বিশেষ আগ্রহ ও তীক্ষ্ণ নজর

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৩:৩৪ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৩:৩৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

২০২২ কাতার বিশ্বকাপে দল বাড়ানো বাতিল

স্পোর্টস ডেস্ক : আগমাী ২০২২ সালে হতে যাওয়া কাতার বিশ্বকাপে দল বাড়ানোর পরিকল্পনা থেকে সরে এসেছে ফিফা। গত বছরের শুরুতে ৩২ দলের বদলে ২০২৬ বিশ্বকাপ ৪৮ দলে আয়োজনের সিদ্ধান্ত নেয় ফিফা। পরে গত অক্টোবরে কাতার বিশ্বকাপও ৪৮ দল নিয়ে করার সম্ভাবনার কথা জানিয়েছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো।

সেক্ষেত্রে কাতারের সঙ্গে অন্য দেশকেও আয়োজক করার প্রয়োজন হতো। তবে পুরো বিষয়টি পর্যালোচনা করে তা ‘সম্ভব নয়’ বলে বুধবার জানায় ফুটবলের সর্বোচ্চ সংস্থাটি।

২০১০ সালের ভোটে প্রায় ২৫ লাখ মানুষের দেশ কাতার ২০২২ বিশ্বকাপের আয়োজক নির্বাচিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়