শিরোনাম
◈ বাংলাদেশে টেস্ট সিরিজ খেলতে আসবে ইংল্যান্ড ◈ সৌদি আরবে মৃত্যুদণ্ডের পর মৃতদেহও ফেরত পাচ্ছে না প্রবাসীদের পরিবার ◈ কোচ আন‌চেল‌ত্তি নেইমারের বিকল্প ব্রাজিলে দেখেন না  ◈ নির্বাচনে আওয়ামী লীগ কি অংশ নিতে পারবে? দলীয় প্রতীক, প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতা ও স্থানীয় নির্বাচন নিয়ে যা জানা গেল ◈ হ‌কি‌তে বহুদেশীয় মঞ্চে ভারত-পাকিস্তান মু‌খোমু‌খি ◈ তিস্তা প্রকল্পে যুক্ত হতে চায় যুক্তরাষ্ট্র, চীনের সঙ্গে নতুন সমীকরণ ◈ ডিসেম্বরে খুলছে হাটিকুমরুল ইন্টারচেঞ্জ, বদলে যাবে ২২ জেলার সড়ক যোগাযোগ ◈ বেনজীর দুবাই থেকে অন্য দেশে যেতে পারবেন না, বাংলাদেশকে আমিরাতের আশ্বাস ◈ যুদ্ধ ও বন্দর মাশুলের ধাক্কা : ৯ মাসে সমুদ্রপথে পণ্য আমদানির খরচ বেড়েছে ৬৬% ◈ দেড় মাস পর জাতীয় গ্রিডে বাড়ল এলএনজি সরবরাহ, কমবে গ্যাস সংকট

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৫:৪৫ সকাল
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৫:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পটুয়াখালীতে লোকালয়ে আসা চিত্রা হরিণের মৃত্যু

নুর নাহার : পটুয়াখালী রাঙ্গাবালি উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে লোকালয়ে আসা একটি চিত্রা হরিণকে আটকের পর অসুস্থ হয়ে মারা গেছে। বন বিভাগের কর্মকর্তারা জানান, মঙ্গলবার সকাল ৮টার দাওভাঙ্গা গ্রামের দুটি চিত্রা হরিণ লোকালয়ে চলে আসে। একাত্তর টিভি

গ্রামের লোকেরা তাদের ধরতে গেলে একটি হরিণ নয়ারচর বনে পালিয়ে যায়। কিন্তু অন্য হরিণটি ধরা পড়ে। পরে সেটিকে গাছের সাথে বেঁধে রাখা হয়। বিষয়টি জানা জানি হলে বন বিভাগের সদস্যরা গিয়ে হরিণটিকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে সোনারচর অভরায়ণ্যে নেয়ার পথে মারা যায় হরিণটি।

সোনারচর বিট কর্মকর্তা প্রণব কুমার মিত্র বলেন, যখন হরিণটি উদ্ধার করা হয় তখন একটু অসুস্থ ছিলো। তারপর কাতর হয়ে পড়লে স্থানীয় প্রাণি সম্পদ চিকিৎক দিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে হরিণটিকে ছেড়ে দিতে সোনারচরে নিয়ে গেলে সেখানেই মারা যায়। সম্পাদনা জামাল

  • সর্বশেষ