শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২৩ মে, ২০১৯, ০৩:১৯ রাত
আপডেট : ২৩ মে, ২০১৯, ০৩:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় সরকারিভাবে ধান ক্রয় শুরু

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া কসবায় স্থানীয় প্রশাসন সরাসরি কৃষকের বাড়ি বাড়ি গিয়ে বোরো ধান ক্রয় অভিযান শুরু হয়েছে। বুধবার দুপুরে কসবা কসবা পৌর সভার ৯নং ওর্য়াড কৃঞ্চপুর গ্রামের কৃষক মশিউর রহমানের বাড়িতে বোরো ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করা হয়।

এতে উপজেলা নির্বাাহী অফিসার মাসুদ উল আলমের সভাপতিত্বে সরকারি রোরো ধান ক্রয় উদ্বোধন করেন কসবার পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল। বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মনির হোসেন, উপজেলা কৃষি কর্মর্কতা মাজিদুর রহমান, কসবা উপজেলা খাদ্য কর্মর্কতা কাউছার সজিব, কসবা উপজেলা প্রেসক্লাব সভাপতি খ. ম. হারুনুর রশীদ ঢালী প্রমুখ।

সরাসরি কৃষকের বাড়ি গিয়ে কসবা উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভা থেকে ৪শ ৫ মেঃ টন ধান সরকারি ভাবে ধান ক্রয় করা হবে। নগদ টাকার চেক দিয়ে ধান ক্রয় করছেন সরকার। বক্তারা বলেন,ধান ক্রয়ের ব্যাপারে কোনো প্রকার অপপ্রচার, অনিয়ম স্থানীয় প্রশাসন বরদাস্ত করবে না। এই বিষয়ে সঠিক তথ্য প্রচার করার জন্য সাংবাদিকদের সহযোগিতা চেয়েছে প্রশাসন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়