শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৯:০৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৯:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নাটোরে দেড়’শ কোটি টাকার লিচু বাণিজ্যের আশা ব্যবসায়ীদের

হ্যাপি আক্তার : নাটোর গুরুদাসপুরের লিচুর খ্যাতি দেশ জুড়ে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার জেলায় বাম্পার ফলন হয়েছে। এরই মধ্যে বাজারে এসেছে দেশী জাতের লিচু। মৌসুমের শুরুতে ভালো দাম পাচ্ছেন বাগানিরা। আর লিচু কিনতে নাটোরের হাটগুলোতে ভিড় বাড়ছে দুর-দূরান্তের ব্যবসায়ীরা। -সময় টেলিভিশন।

বিস্তীর্ণ অঞ্চল জুড়ে লিচুর বাগান। গাছে গাছে লাল টসটসে লিচু, সাথে মিষ্টি গন্ধ। কোনো বাগানে মাদ্রাজি, চায়না, বোম্বে আবার কোনটিতে বেদেনা, কাঁঠালি, হাড়িয়াসহ দেশী জাতের সুমিষ্ট লিচু। আবহাওয়া অনুকূলে থাকায় আকারে বড়, থোকা থোকা লিচুর ভারে গাছের ডাল নুইয়ে মাটি ছুঁইছুঁই অবস্থা।

বাগান মালিকরা বলছেন, অন্য বছরের তুলনায় এবার লিচুর উৎপাদন অনেক বেশি হয়েছে। প্রতিদিন ব্যাপারীদের কাছে লিচু বিক্রি করা হচ্ছে। জ্যৈষ্ঠের শুরুতে গাছ থেকে চাষিরা নামাচ্ছেন দেশী আটি জাতের লিচু। চলতি সপ্তাহে নামাবে বোম্বাই, হাড়িয়াসহ অন্যান্য জাত। লিচু কেনাবেচা শুরু হওয়ায় জমে উঠতে শুরু করেছে নাটোরের বাজার ও আড়তগুলো। সেখানে ভিড় করছেন বিভিন্ন অঞ্চলের ফলের পাইকার ব্যবসায়ীরা।

ব্যবসায়ীরা বলছেন, এখানে চাঁদাবাজি না হওয়ায় ব্যবসা করে শান্তি পান তারা। ঢাকা, বগুড়া, চট্টগ্রাম, নওগাঁ ও যশোর থেকে ব্যাপারী আসেন। এবছর লিচুর মান ভালো হওয়ায় তাদের প্রত্যাশা বাণিজ্য হবে প্রায় দেড়শত কোটি টাকারও বেশি।
কৃষি অফিসের দেয়া তথ্য মতে চলতি বছর নাটোরে ৭৪৭ হেক্টর লিচুর বাগান থেকে ৬ হাজার টন লিচু উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

  • সর্বশেষ