শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৮:৩০ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৮:৩০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পোশাক শ্রমিককে ধর্ষণের মামলায় ৪ জনের যাবজ্জীবন

মহসীন কবির: টাঙ্গাইলের ধনবাড়ীতে বিনিময় সার্ভিসের একটি চলন্ত বাসে এক পোশাক শ্রমিককে গণধর্ষণের মামলায় বাসের চালক ও তিন সহকারীকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বুধবার (২২ মে) দুপুরে টাঙ্গাইলের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক খালেদা ইয়াসমিন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- বাসের চালক ধনবাড়ী উপজেলার ফকিরবাড়ি গ্রামের জয়নাল আবেদিনের ছেলে হাবিবুর রহমান নয়ন (২৮), সহকারী একই উপজেলার দয়ারামবাড়ি গ্রামের আরশেদ আলীর ছেলে আব্দুল খালেক ভুট্টু (২৩), চাতুটিয়া গ্রামের মৃত কছিম উদ্দিনের ছেলে আশরাফুর (২৬) ও নিজবর্নি গ্রামের মৃত আব্দুল মোতালেবের ছেলে রেজাউল করিম জুয়েল (৩৮)।

২০১৬ সালের ১ এপ্রিল ভোর ৫টার দিকে ওই নারী শ্রমিক ধনবাড়ী বাসস্ট্যান্ড থেকে বিনিময় সার্ভিসের একটি বাসে তার কর্মস্থলে যাওয়ার জন্য উঠেন। তখন বাসে কোনো যাত্রী ছিল না। বাসটি ধনবাড়ী থেকে ছাড়ার পরেই বাসের চালক ও সহকারীরা পর্যায়ক্রমে ওই নারীকে ধর্ষণ করেন। চালক ধর্ষণের সময় এক সহকারী বাসটি চালায়।

পরে বাসটি মধুপুর পর্যন্ত এসে ঢাকার দিকে না গিয়ে ময়মনসিংহ সড়কের দিকে গিয়ে ওই পোশাক শ্রমিককে নামিয়ে দেয়। পরে ওই পোশাক শ্রমিক অন্য একটি গাড়িতে কর্মস্থলে গিয়ে তার স্বামীকে ঘটনাটি জানায়। ওই দিনই পুলিশকে জানানো হলে বাসের চালক ও সহকারীদের আটক করা হয়। পরে ওই নারীর স্বামী বাদি হয়ে থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ ওই বছরের ১১ মে আদালতে অভিযোগপত্র জমা দেয়। এরপর দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়