শিরোনাম
◈ আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের শপথ ◈ আজ জামায়াতের ‘ক্লিন ঢাকা মহানগরী’ কর্মসূচি ঘোষণা ◈ খেলোয়াড়দের আমি সবচেয়ে বেশি গুরুত্ব দেব : আমিনুল হক ◈ মধ্যপ্রাচ্যে একদিনে ৫০টিরও বেশি যুদ্ধবিমান মোতায়েন করলো যুক্তরাষ্ট্র ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রিসভা থেকে বাদ পড়ল নোয়াখালী ◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৭:১৭ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৭:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধরা পড়ল স্ত্রীর ক্যান্সার, জীবনের করুণ সময়ে ক্যাসিয়াস

স্পোর্টস ডেস্ক : ফুটবল বিশ্বের কিংবদন্তী গোলকিপার ইকার ক্যাসিয়াস অতিক্রম করছেন তার জীবনের চরম দুঃসময়। ক্যারিয়ার শেষের পথে এসে তাকে নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। নিজের অসুস্থতার পর এবার ধরা পড়েছে স্ত্রীর ক্যান্সার। এমনটাই জানিয়েছেন তার স্ত্রী সারা কারবোনেরো।

ক’দিন আগে অনুশীলনে হঠাৎ হৃদরোকে আক্রান্ত হওয়ার পর সুস্থ হলেও ক্যাসিয়াসের ফুটবল ক্যারিয়ার হুমকির মুখে। ঠিক এই সময়টায় কারাবোনেরোর সাথে সম্পর্কের দীর্ঘ নয় বছর অতিবাহিত হওয়ার এমন একটি দুঃসংবাদ শুনতে হচ্ছে এ কিংবদন্তীকে।

ইনস্টাগ্রামে ক্যাসিয়াসের স্ত্রী সারা লিখেছেন, ‘যেখানে এখনো আমরা একটা লড়াই জিততে পারিনি, জীবন আমাদের আরেকবার চমকে দিল। এবারের ভুক্তভোগী আমি। কিছুদিন আগে, নিয়মিত স্বাস্থ্যপরীক্ষা করতে গিয়ে আমার জরায়ুতে একটা টিউমার ধরা পড়ে। সেটি নাকি ক্যান্সারের লক্ষণ। ইতিমধ্যে আমার অস্ত্রোপচারে হয়েছে।’

তবে ছড়িয়ে পড়ার আগেই ক্যানসার শনাক্ত করা গেছে বলে জানিয়েছেন সারা, ‘ভাগ্য ভালো, ছড়িয়ে পড়ার আগেই আমরা ধরতে পেরেছি এটা। তবে এটা সত্যি, বেশ কয়েক মাস আমাকে এর বিরুদ্ধে লড়তে হবে। আশা করছি সে লড়াইয়ের শেষটা সুখকরই হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়