শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৪:৫৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৪:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রিজভী-মঞ্জু’র ফোনালাপ ফাঁস (অডিও)

মহসীন কবির : খুলনায় পাটকল শ্রমিকদের আন্দোলনে মদদ দেয়া সংক্রান্ত একটি ফোনালাপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ওই ফোনলাপ বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী এবং দলের খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জুর বলে দাবি করে সংবাদ প্রচার করেছে স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল একাত্তর টিভি এবং চ্যানেল ২৪।

ফোনালাপের বিস্তারিত সময় সংবাদের পাঠকদের জন্য তুলে ধরা হলো- ফোনালাপের শুরুতেই মঞ্জু জিজ্ঞেস করেন, ফোন দিয়েছিলেন? জবাবে রিজভী বলেন, হ্যাঁ।
এরপর মঞ্জু বলেন, ‘খালিশপুরে আমাদের বিএনপি অফিসে বসে তিনটি স্পট খালিশপুর, খানজাহান আলী থানার দুটি মিল এবং নওয়াপাড়ার দুইটি মিল এখানকার মোট পাঁচটি মিলকে ভাগ করে ৯০ হাজার, ৩০ হাজার এবং ৯৫ হাজার করে মোট তিন লাখ টাকা মিটিং করে দিয়ে আসছি।’ তখন এর উত্তরে রিজভী বলেন, আচ্ছা ঠিক আছে।

মঞ্জু আবার বলেন, ‘কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে যে মঞ্চ আছে সেটা আওয়ামী লীগের। ওখানে শ্রমিক লীগ লেখা আছে। যার কারণে আমরা মঞ্চের দিকে যাই নাই। দূর থেকে কাজ করি আর আলাদা প্রোগ্রাম করি মূল শহরে।’ এর জবাবে রিজভী বলেন, সেভাইবেই তো করবেন।

মঞ্জু আরও বলেন, মঞ্চের ওইখানে অ্যালাউ করে না, গেলে বাজে পরিস্থিতির সৃষ্টি হতে পারে। তখন রিজভী বলেন, আপনারা একটা কন্ট্রিবিউট করেছেন দ্যাটস এনাফ।

এরপর মঞ্জু বলেন, ‘সেটাই প্রচার করছি আমরা, সেভাবেই জানছে।’ পরে রিজভী : আপনার সাথে কাল অমিত আর জয়ন্ত থাকবে। আপনি যেখানে যাবেন ওরা সঙ্গে থাকবে। সব বলে দেবেন আপনি। তখন মঞ্জু বলেন, আচ্ছা ঠিক আছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়