শিরোনাম
◈ ইরানে হামলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ ◈ মধ্যপ্রাচ্যে গমনেচ্ছুদের জন্য প্রবাসী কল্যাণের হটলাইন নম্বর চালু ◈ আগামী মঙ্গলবার চন্দ্রগ্রহণ, বাংলাদেশ থেকেও দেখা যাবে ◈ মধ্যপ্রাচ্যে উত্তেজনা: প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তায় প্রধানমন্ত্রীর জরুরি নির্দেশনা ◈ এক দিনে ইরানে ১২০০টির বেশি বোমা হামলা ইসরায়েল-যুক্তরাষ্ট্রের ◈ রোজার পরেই সিটি করপোরেশন নির্বাচন: নির্বাচন কমিশনার মাসউদ ◈ সৌদি আরবের চাপ ও ইসরায়েলের ভূমিকা ট্রাম্পের ইরান হামলার সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে ◈ ইরানের সর্বোচ্চ নেতা খামেনির জীবনের শেষ ভাষণ প্রকাশ, কী কথা বলেছিলেন তিনি ◈ জুলাই অভ্যুত্থানকারীদের সুরক্ষায় জুলাই সনদের নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আপনি কার সঙ্গে কথা বলেন জানেন? গভীর রাতে গুলশান ডিসিকে হু'মকি (ভিডিও)

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৩:৫৬ রাত
আপডেট : ২২ মে, ২০১৯, ০৩:৫৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আয়ারল্যান্ডের সঙ্গে সিরিজ সমতা করে বিশ্বকাপ প্রস্তুতি শেষ করলো আফগানিস্তান

স্পোর্টস ডেস্ক: আসন্ন ৩০ মে ইংল্যান্ড বিশ্বকাপে প্রথমবারের মতো খেলবে আফগানিস্তান। তাই বিশ্বকাপে মাঠে নামার আগে আয়ারল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের ওয়ানডে সিরিজ খেলে আফগানিস্তান। প্রথম ম্যাচে আইরিশদের কাছে ৭২ রানে হারের পর দ্বিতীয় ম্যাচে ১২৬ রানে বিশাল ব্যবধানে হারিয়ে সিরিজ সমতায় আনে আফগানিস্তান।

এদিন টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আইরিশ অধিনায়ক উইলিয়াম পোটারফিল্ড। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে ৩০৫ রান করে আফগানিস্তান। মোহাম্মদ শেহজাদ ১০১ ও রহমত শাহর ৬২ রানের ভর করে এই পুঁজি পেয়েছিল সফরাকারী আফগান। আয়ারল্যান্ডের হয়ে মার্ক অ্যাডায়ার ৩টি, ম্যাকব্রেইন ২টি, স্টার্লিং ও র‌্যাঙ্কিন ১টি করে উইকেট শিকার করেছেন।

বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ১৭৯ রানেই অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। আয়ারল্যান্ডের হয়ে ওপেনার পল স্টার্লিং সর্বোচ্চ ৫০ রানের ইনিংস খেলেছেন। তাছাড়া ৩৪ রান করেছেন গ্যারি উইলসন। তাছাড়া, ২০ রান করেছেন অ্যান্ডি বালবিরনি। এছাড়া আর কেউ বড় স্কোর করতে পারেননি। আফগানিস্তানের হয়ে গুলবদন নাইব একাই ৬ উইকেট নিয়ে আইরিশদের ধসিয়ে দিয়েছেন। তাছাড়া, আফতাব আলম, দালওয়াত জাদরান ও রহমত শাহ ১টি করে উইকেট নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়