শিরোনাম
◈ টানা ৮ ঘণ্টার বেশি ড্রাইভিং নিষিদ্ধ, না মানলে লাইসেন্স বাতিল: বিআরটিএ ◈ ইউরোপিয়ান নারী ফুটবলে বা‌র্সেলোনা জিত‌লো চতুর্থ চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা  ◈ হ‌্যা‌রি কেইনের কল‌্যা‌ণে ছয়  বছর পর জার্মান কাপ জিত‌লো বায়ার্ন মিউনিখ ◈ দেশজুড়ে বাড়ছে নৃশংস হত্যা-ধর্ষণ, আতঙ্কিত না হয়ে সচেতন থাকার পরামর্শ ◈ আমার বাবা মনসুর আ‌লি খান এক চোখ ঢেকে  ৭০ রান করেছিলেন, কলকাতায় এসে আবেগঘন  সাইফ আ‌লি খান ◈ লাল, গোলাপি ও সাদা ব‌লের  ক্রিকেটের নিয়মে পরিবর্তন আন‌তে যা‌চ্ছে আইসি‌সি! ◈ ভিসা ছাড়াই যেসব দেশে যেতে পারবেন বাংলাদেশিরা ◈ ম্যানচেস্টার সিটি ছাড়তেই পেপ গা‌র্দিওলা‌কে কো‌চের প্রস্তাব দি‌লো রোনাল‌দোর আল নাসর ◈ হোয়াইট হাউজের সামনে ফের গোলাগুলি, বন্দুকধারী নিহত ◈ যে ৩ জেলায় রোববার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না 

প্রকাশিত : ২২ মে, ২০১৯, ০৬:৫৬ সকাল
আপডেট : ২২ মে, ২০১৯, ০৬:৫৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এমপিরা ব্রেক্সিট প্রস্তাবে সমর্থন দিলে গণভোট দিতে রাজি আছেন থেরেসা মে

সালেহ্ বিপ্লব : জুনের প্রথম সপ্তাহে হাউস অব কমন্সে চতুর্থবারের মতো ভোটাভুটি হবে থেরেসা মের ব্রেক্সিট প্রস্তাবের ওপর। এর আগে তিনবার ভোটাভুটিতে হেরেছেন থেরেসা। এবারের প্রস্তাবে শ্রমিকের অধিকার, পরিবেশগত নিরাপত্তা ও উত্তর আয়ারল্যান্ড সীমান্তের ব্যাপারে গ্যারান্টি দেয়া হয়েছে। নতুন এই প্রস্তাবে সমর্থন চেয়ে এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী বলেছেন, বেক্সিট প্রস্তাব পাস করার এটি শেষ সুযোগ। এতে সমর্থন দিলে নতুন করে গণভোট দেবেন বলে ঘোষণা করেছেন তিনি। বিবিসি

তবে থেরেসার নতুন প্রস্তাবেও সন্তুষ্ট নন তার প্রতিপক্ষরা। কনজারভেটিভ পার্টির জ্যাকব রিস-মগ বলেছেন, এটি আগেরটির চেয়েও খারাপ। তার দলের আরেক এমপি জ্যাক গোল্ডস্মিথ বলেছেন, নতুন বিলটি জটিল এক বিশৃঙ্খলা ছাড়া আর কিছুই নয়।

এদিকে গতকাল লন্ডনে দেয়া এক ভাষণে প্রধানমন্ত্রী থেরেসা মে ব্রেক্সিট বিল পাস করতে এমপিদের সহযোগিতা চেয়েছেন। তিনি বলেন, ব্রেক্সিট নিয়ে সৃষ্ট অচলাবস্থা নানাভাবে দেশের অগ্রগতিকে ব্যাহত করছে। এই অবস্থা থেকে বের হয়ে আসতে এমপিদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়