শিরোনাম
◈ একাদশে ভর্তির শেষ সুযোগ, আবেদন করা যাবে ২৭ অক্টোবর পর্যন্ত ◈ চাহিদার চেয়ে বেশি আমদানি, তবু কমছে না ফলের দাম ◈ সৌরবিদ্যুৎ উৎপাদনে সরকারি সম্পত্তি ব্যবহারের সুযোগ, আসছে অধ্যাদেশ ◈ ‘ফ্যামিলি কার্ডের কারণে তালাক বন্ধ হয়েছে’: চিফ হুইপ ◈ ভূমধ্যসাগর পাড়ি দিয়ে গ্রিসে প্রবেশ, বাংলাদেশিদের নিয়ে কঠোর হচ্ছে ইইউ ◈ ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেপ্তার ২৭২ জন ◈ এলন মাস্কের টেসলাকে চ্যালেঞ্জ, রোডস্টারের ওপর দিয়ে উড়ল আলেফের উড়ন্ত গাড়ি! ◈ অনুমতি ছাড়াই অন্যের ওয়ালেট থেকে পরীক্ষামূলক ইথেরিয়াম খরচ করল ওপেনএআইয়ের গবেষণা মডেল ◈ নারী শ্রমিকদের কল্যাণে গুরুত্ব, রিবা আন্তর্জাতিক স্থাপত্য পুরস্কারে বিশ্বের সেরা নতুন ভবন রংপুরের গ্রিন ফিল্ড ফ্যাক্টরি ◈ ইনানী রিসোর্টে আগুন: ফজরের পর সৈকতে গিয়ে বাঁচলেন দুই বান্ধবী, প্রাণ গেল মুক্তার

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০৯:২৭ সকাল
আপডেট : ২১ মে, ২০১৯, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আলেকজান্ডার দ্য গ্রেট, চেঙ্গিস খান যা পারেননি, ট্রাম্প সেটাই চাচ্ছেন, বললেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ

কেএম নাহিদ : আলেকজান্ডার দ্য গ্রেট, চেঙ্গিস খান যা পারেননি, ট্রাম্প সেটাই করতে চান। যুদ্ধ করে ইরানকে পরাজিত করা যাবে না, তাই হুমকি-ধমকি না দিয়ে মার্কিন প্রেসিডেন্টকে ইরানিদের সম্মান দেখাতে বলেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। যুদ্ধ বাঁধলে ইরান ছাড়খার হয়ে যাবে- মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের এমন মন্তব্যের প্রতিবাদে এ কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফ।

প্রেসিডেন্ট ট্রাম্প রোববার এক টুইট বার্তায় মন্তব্য করেন, ইরান যদি যুদ্ধ করতে চায়, তাহলে সেটা হবে দেশটির আনুষ্ঠানিক সমাপ্তি। এ নিয়ে জারিফও পাল্টা টুইট করেন।

তিনি বলেন, জারিফ বলেন, হাজার বছর ধরে ইরান ঠিকই টিকে আছে কিন্তু দখলদাররা হারিয়ে গেছে। মুখে মুখে শান্তির কথা বললেও সা¤প্রতিক সময়ে যুক্তরাষ্ট্র ও ইরান দুই দেশই পরস্পরকে হুমকি দিয়ে যাচ্ছে।

পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ বলেন, ইরানে যুদ্ধ করার কোন আকাঙ্খা নেই। রাষ্ট্র নিয়ন্ত্রিত সংবাদ সংস্থা ইরনাকে দেয়া সাক্ষাতকারে তিনি আরও বলেন, 'যুদ্ধ হবে না, আমরা যুদ্ধ চাইও না। কিন্তু কেউ যেন এ ভুলের মধ্যে না থাকে যে, এ অঞ্চলে ইরানকে মোকাবেলা করতে পারবে। সম্পাদনায়: কায়কোবাদ মিলন

  • সর্বশেষ