শিরোনাম
◈ মানসিক সমস্যায় আক্রান্তদের অবহেলা নয়, সম্মান ও সহমর্মিতা দেখাতে হবে: রাষ্ট্রপতি ◈ মানব পাচার নির্মূলে ন্যূনতম মানদণ্ড পূরণ করতে পারেনি বাংলাদেশ : মার্কিন প্রতিবেদন ◈ মানসিক স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী ◈ সাইকেল চালিয়ে দেশের প্রথম চার লেনের সাইকেল ট্র্যাক উদ্বোধন করলেন অর্থমন্ত্রী ◈ রেলের টিকিট কালোবাজারি ও পাথর নিক্ষেপ বন্ধে প্রধানমন্ত্রীর কাছে এক মাসের দায়িত্ব চাইলেন মাহবুব কবীর মিলন ◈ ম‌্যা‌ডিসন ১০ বছর পর মা‌ঠে ফিরে লজ্জার রেকর্ড কর‌লেন ◈ চাঁদা না পেয়ে ট্রাক এনে লুটপাট, সরকার কেন চাঁদাবাজি-দখল থামাতে পারছে না? ◈ অস্ট্রেলিয়ার টেস্ট ইতিহাসে এবারই প্রথম, একাদশের সবার বয়স ৩০ বছ‌রের উপ‌রে ◈ অ‌স্ট্রেলিয়ার সাম‌নে দিশাহারা বাংলা‌দেশ, নারী দল হার‌লো ৭ উইকেটে ◈ রাজধানীতে মুষলধারে বৃষ্টি, জলাবদ্ধতায় বেড়েছে যানজট

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০১:৪০ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০১:৪০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মির্জা ফখরুল সংসদে থাকলে বিরোধী দল আরও শক্তিশালী হতো, বললেন কাদের

সমীরণ রায়: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে থাকলে বিরোধী দলের অবস্থা আরও শক্তিশালী হতো।
সোমবার বনানীর সেতু ভবনে প্রকল্প কর্মকর্তাদের নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, বিরোধীদল হিসেবে তাদের পারপাস সার্ভ করার জন্য মির্জা ফখরুলের সংসদে যোগদান আবশ্যক ছিল। বিএনপি কি করবে এটা তাদের সিদ্ধান্তের বিষয়। এটা শুভবুদ্ধির উদয় যে তারা সংসদে যোগ দিয়েছেন। অংশগ্রহণ সংখ্যার দিক থেকে নয়, ভারিক্কির দিক থেকে মির্জা ফখরুল বিরোধীদলের হয়ে শক্তিশালী ম্যাসেজ দিতে পারতেন।

বিরোধী দলের শক্তিশালী ভূমিকা আশা করে তিনি বলেন, তারা যদি সংসদের বাইরেও কথা বলেন, তাতে করে সরকারি দলও উপকৃত হবে। বিএনপি যদি রাজপথে আন্দোলন করে তাহলে রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। তবে যদি তাতে সহিংসতার উপাদান যুক্ত হয় তখন অবশ্যই নিরাপত্তার জন্য উদ্ভূত পরিস্থিতির জন্য যা করা দরকার প্রশাসন সেটা করবে।

দুই মাস ১০ দিন চিকিৎসা শেষে দেশে ফিরে আবার কাজে যোগদান সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, কাজের উৎসাহ বেড়েছে। কমিটমেন্টও আরও গভীর হয়েছে। মানুষের ভোগান্তিক লাঘবে দায়িত্ব পালনের তাগিদ নতুনভাবে পেলাম। একজন রাজনীতিবিদের জীবনে মানুষের ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। এসময় মন্ত্রিসভার রদবদল সম্পর্কে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কাজের সুবিধার জন্য রদবদল প্রয়োজন পড়ে। প্রধানমন্ত্রী যেহেতু টিম লিডার, তিনি জাহাজের ক্যাপ্টেন। সময়ের চাহিদা মেটানো ও বাস্তবতা আলিঙ্গন করে এটা করা হয়েছে। বিষয়টা হচ্ছে কাজের গতি ও গুণাগুণ নিশ্চিত করার জন্য। সেদিকটা প্রধানমন্ত্রী দেখছেন।

ছাত্রলীগের সাম্প্রতিক কর্মকাণ্ডকে দুঃখজনক উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, দেশে অনুপস্থিতির কারণে কমিটি গঠন প্রক্রিয়া সম্পর্কে অবগত ছিলাম না। প্রধানমন্ত্রী দলের চারজনকে দায়িত্ব দিয়েছেন তারাই বিষয়টি খতিয়ে দেখবেন। প্রয়োজন হলে দায়িত্বপ্রাপ্তদের সঙ্গে কথা বলবো।

  • সর্বশেষ