শিরোনাম
◈ হরমুজ প্রণালিতে নিবন্ধন পদ্ধতি চালু করছে ইরান, এক জাহাজ থেকেই ২০ লাখ ডলার টোল আদায় ◈ কর্তৃপক্ষের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইফতার আয়োজন ঘিরে উত্তপ্ত দিল্লি বিশ্ববিদ্যালয় ◈ ইরান যুদ্ধ বন্ধে চীনের তাড়া নেই যেই পাঁচ কারণে ◈ ইরানকে ঘিরে নতুন কৌশল: পাইপলাইন পরিকল্পনার কথা ইসরায়েলের ◈ ঈদের আগে প্রবাসী আয়ে চাঙা রিজার্ভ ◈ এপ্রিলে দিল্লি সফরে যেতে পারেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ◈ পদ্মা-যমুনা সেতুতে টোল আদায়ে রেকর্ড ◈ প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা, দেশ গড়তে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান ◈ দূতাবাসের উদ্যোগে বাহরাইন থেকে বিশেষ চার্টার্ড ফ্লাইটে দেশে ফিরছেন ২৮২ প্রবাসী ◈ ৯০ কিমি গতির কালবৈশাখীর তাণ্ডব ঢাকাসহ বিভিন্ন জেলায়, বজ্রপাতে স্কুলছাত্র নিহত

প্রকাশিত : ২১ মে, ২০১৯, ০১:২৭ রাত
আপডেট : ২১ মে, ২০১৯, ০১:২৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাজনের হাত ধরে বড় একটা পরিবর্তনের আভাস মিলছে হলিউডে

সৌরভ নূর : ছবির পাণ্ডুলিপির জন্য ২ লাখ ডলার আর টিভি সিরিজের পাণ্ডুলিপি বিক্রি হবে ৫৫ হাজার ডলারে - এমন সুযোগ ক'জন পায়? আমাজনের কল্যাণে সুযোগটা কিন্তু আপনি পেতে পারেন ঘরে বসেই৷ বিশ্বের সবচেয়ে বড় এই ইন্টারনেট রিটেইলার ছবি তৈরির আগে তাঁদের ওয়েবসাইটে আগ্রহী ছবি-নির্মাতা এবং কাহিনীকারদের পাণ্ডুলিপি আপলোড করার সুযোগ দেয়৷ সাড়াও পাচ্ছে দারুণ ৷ ওখানে আপলোড করা পাণ্ডুলিপি কারো পছন্দ হয়ে গেলেই আপনি বিক্রির সুযোগ পেতে পারেন!

পরীক্ষামূলকভাবে ভিডিও তৈরি করে সেটাও তাঁদের ওয়েবসাইটে আপলোড করার সুযোগ দিচ্ছে৷ ফলে দর্শকরা সেগুলো দেখছেন৷ দেখে বলছেন কোন ভিডিও কেমন লাগলো৷ ভালো লাগলে ভালো৷ না লাগলে তার কারণও সবিস্তারে লিখছেন দর্শকরা৷ প্রশংসা, সমালোচনা সব এক করে তারা বুঝে নিচ্ছে ছবিটা কেমন হলে শেষ বিচারে তা জনপ্রিয় হবে৷ বাণিজ্যে সেটাই তো আসল কথা৷ ২০১১ সালের সংগ্রহ থেকে সেরা নয়টি ছবি বেছে নিয়েছিল তারা৷ এখন কাজ শুরু করলে ভালো ফল পাওয়া যাবে আশা করা যায়৷

  • সর্বশেষ
  • জনপ্রিয়