শিরোনাম
◈ আ.লীগের নাশকতা ঠেকাতে জামায়াত-এনসিপিসহ জুলাই অভ্যুত্থানের দলগুলোর সঙ্গে সংলাপে বসবেন প্রধানমন্ত্রী ◈ এবার বিদেশিদের জন্য ব্যবসা করা কঠিন হচ্ছে সৌদিতে! ◈ সাজেকে সেনাবাহিনীর টহল দলের সঙ্গে সশস্ত্র গোষ্ঠীর দফায় দফায় গোলাগুলি ◈ পৃথিবীর কক্ষপথে সাময়িক ‘দ্বিতীয় চাঁদ’, ডিসেম্বর পর্যন্ত থাকবে মহাকাশে: যা বলছেন জ্যোতির্বিজ্ঞানীরা ◈ ২০৩০ সালের মধ্যে সশস্ত্র বাহিনীতে ‘ওয়ান র‍্যাংক, ওয়ান পেনশন’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর ◈ ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহে বাড়ি বাড়ি যাবেন কর্মীরা, প্রস্তুত রাখতে হবে যেসব কাগজপত্র ◈ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে কিনা, যা জানালেন আইনমন্ত্রী ◈ দেশের বাজারে আবারও কমেছে স্বর্ণের দাম, ভ্যাটসহ প্রতি ভরি স্বর্ণের মূল্য দাঁড়িয়েছে ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা ◈ ঢাকার চারপাশের নদীতীরে ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ বন্ধ, নতুন সিদ্ধান্ত সরকারের ◈ বছরের যে দুই মাসে ঘূর্ণিঝড়ের ঝুঁকি সবচেয়ে বেশি বাংলাদেশে

প্রকাশিত : ২০ মে, ২০১৯, ০৮:০৮ সকাল
আপডেট : ২০ মে, ২০১৯, ০৮:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফাঁদপাতা এই শহরের মেয়েদের সচেতনতা জরুরি

মুসবা তিন্নি : রাজধানী ঢাকা , ট্রাফিক জ্যামের এই শহরে বেশ কয়েক বছর আগে থেকেই চালু হয়েছে এ্যাপ ভিত্তিক গাড়ী ও বাইক। বিভিন্ন কোম্পানীর এ্যাপস ডাউনলোড করে সেখানে নিজেদের গন্তব্যস্থল উল্লেখ করলেই জানা যায় যাত্রামূল্য এবং তারা তাদের বাহনে করে পৌঁছে দেয়। কিন্তু মাঝে মাঝে এই সকল যাত্রা হয়ে ওঠে ফাঁদ। বিশেষ করে নারীদের জন্য এটি বর্তমানে বেশ ঝুঁকিপূর্ণ। সম্প্রতি ঘটে যাওয়া কিছু ঘটনা আমাদের ভাবিয়ে তোলে । এ্যাপসভিত্তিক গাড়িতে চড়েও নানা জায়গায় মেয়েরা হেনস্থার শিকার হচ্ছে। ফেসবুক

চলন্ত বাসে চালক , সহকারি এবং বাসে উপস্থিত যাত্রী পুরুষ নামের পশুরা একটি একা মেয়েকে পেয়ে পাশবিক নির্যাতন করে তাকে হত্যা করে । এমন অনেক বিচ্ছিন্ন ঘটনা ঘটে চলেছে আমাদের চারপাশে। তাই নারীদের আরো সতর্ক থাকতে হবে কোনো বিপদ দেখলে তাৎখনিক নিজের মেধাকে কাজে লাগাতে হবে । একা যাতায়াতের ক্ষেত্রে সব সময় সতর্ক দৃষ্টি খোলা রাখতে হবে। সম্পাদনা:কায়কোবাদ মিলন

  • সর্বশেষ