শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানিতে আগস্টে বাংলাদেশের রেকর্ড প্রবৃদ্ধি ◈ বন্যায় নিহতদের উৎসর্গ করে বাংলাদেশ-নেপাল ‌টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ আগামী মা‌র্চে ◈ দরপত্রের শর্ত শিথিল, সাড়ে ১২ হাজার কোটি টাকার জ্বালানি কিনবে সরকার ◈ বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত দুই দফায় আমন্ত্রণ জানিয়েছে: জয়সওয়াল ◈ ইরানের হামলায় মার্কিন ঘাঁটির ব্যাপক ক্ষয়ক্ষতি, প্রকাশ্যে এলো ছবি ◈ ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে ◈ স্ত্রীকে গলা কেটে হত্যার পর স্বামী বললেন—‘আমি আজ থেকে মুক্ত’ ◈ সুদানে স্বর্ণের খনি ধসে অন্তত ৮২ জন নিহত ◈ ৫৬০ কিলোমিটার দূরত্ব কমিয়ে যেভাবে বাণিজ্য বদলে দেবে চীনের নতুন জলপথ ◈ একাদশে ভর্তির ফল প্রকাশ, ১৮ সেপ্টেম্বরের মধ্যে নিশ্চায়ন না করলে আবেদন বাতিল

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ১১:১৭ দুপুর
আপডেট : ১৯ মে, ২০১৯, ১১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারতের ফ্লাইট বুকিং সার্ভিস চালু করলো অ্যামাজন

লিউনা হক: অ্যামাজনের মাধ্যমে এখন থেকে ভারতীয় নাগরিকরা অভ্যন্তরীণ ফ্লাইট বুকিং করতে পারবে বলে ই-কমার্সভিত্তিক এই এ্যাপটি শনিবার ঘোষণা দিয়েছে। এর আগে তারা শপিং, মানি ট্রান্সফার, ইউট্যিলিটি বিল পরিশোধ, মোবাইল রিচার্জের সেবা পেত এ্যাপটির মাধ্যমে। ইকোনমিক টাইমস, মিন্ট অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ক্লিয়ারট্রিপের সাথে যৌথ সহযোগিতায় অ্যামাজন এই সেবাটি চালু করে।

অ্যামাজন পে’র পরিচালক শারিক প্লাস্টিকওয়ালা এক বিবৃতিতে বলেন, ক্লিয়ারট্রিপের সাথে অংশীদারিত্ব করতে পেরে আমরা খুবই আনন্দিত। আমরা আশা করছি তাদের প্ল্যাটফর্মটির মাধ্যমে আমরা সবেচেয়ে ভাল ভ্রমণ সুবিধা দিতে পারব।

যদি কোন গ্রাহক তার টিকেট বাতিল করে তাহলে সেটির জন্য আমরা অতিরিক্ত কোন মাশুল আরোপ করবনা। তাদেরকে শুধু টিকেট বাতিলের জন্য যে জরিমানা হয় সেটি দিতে হবে বলে জানায় কর্তৃপক্ষ। গ্রাহকরা তাদের মোবাইলে বা ওয়েবসাইটে অ্যমাজন পে এ্যাপের ফ্লাইট আইকনটি দেখতে পাবেন।

  • সর্বশেষ