শিরোনাম
◈ মাত্র ৮৫২ মিটার দূর দিয়ে গেল ভারতীয় স্যাটেলাইটের ধ্বংসাবশেষ, রক্ষা পেল বাংলাদেশের স্যাটেলাইট ◈ প্রবাসীদের ব্যাংক হিসাব খোলায় নতুন সুবিধা দিল বাংলাদেশ ব্যাংক ◈ চট্টগ্রাম বন্দরের এনসিটি ১৫ বছরের জন্য ডিপি ওয়ার্ল্ডের হাতে, সই হলো কনসেশন চুক্তি ◈ মৌলভীবাজারে ওয়াজ মাহফিলে ৪ কমলা ৫০ হাজার টাকা, আধা কেজি খেজুর ১৫ হাজারে বিক্রি ◈ কুমিল্লায় স্কুলছাত্রী জান্নাতের মরদেহ উদ্ধার, পাশে পড়ে ছিল সিএনজি; মিলেছে ধস্তাধস্তির চিহ্ন ◈ নাটোরে জার্মান পর্যটকের ব্যাগ নিয়ে উধাও সেই যুবককে দেখা গেল সিসিটিভি ফুটেজে (ভিডিও) ◈ জাতীয় ক্রীড়া প‌রিষ‌দের ক্রীড়া পরিচালকের বিরুদ্ধে সংগঠককে পেটানোর অভিযোগ, থানায় মামলা ◈ বাংলাদেশ-নেপালের মতো ভারতে অরাজকতা সৃষ্টির চেষ্টা করছে কংগ্রেস: বিজেপি ◈ বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২২ জন শিক্ষক, গবেষণায় দেশসেরা বিশ্ববিদ্যালয় ◈ ঢাকায় অটোরিকশা-ই-বাইক চলাচলে নতুন নিয়ম, ৮ জোনে আলাদা রং ও নির্দিষ্ট সংখ্যা

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৮:৩৪ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৮:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টঙ্গি ও নারায়রগঞ্জে অস্বাস্থ্যকর নোংরা পরিবেশে তৈরি হচ্ছে মুখরোচক লাচ্ছা সেমাই

ফাতেমা ইসলাম : ঈদের দিন সকালে যে সেমাই খেয়ে আপনি নামাজ পড়তে যাবেন সেটি তৈরি হচ্ছে মরাত্মক নোংরা পরিবেশে। রাজধানী ও তার আশপাশে গোপন কারখানায় গরুর চর্বি আর পোড়া পামওয়েলে ভেজে মুখরোচক লাচ্ছা সেমাই তৈরি করছে অস্বাধু চক্র। বিশেষজ্ঞদের মতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি এসব সেমাই খেলে নানা রোগে আক্রান্ত হতে পারেন ভোক্তারা। খাদ্যে আতঙ্ক নিয়ে এভাবেইপ্রথম পর্ব শেষ করেছে চ্যানেল ২৪।

লাচ্ছা সেমাই ভোক্তাদের মুখে যতটা রুচিশীল আর মুখরোচক ঠিক ততটাই করুন ও নোংরা এই সেমাই তৈরির পরিবেশ। রাজধানীর পাশে নারায়নগঞ্জের আবির ফুডের এই লাচ্ছা সেমাই কারখানায় দেখা গেলো নোংরা পরিবেশে একাকার ময়দার খামির। এরপর গরুর চর্বি ও পামওয়েলের মিশ্রনে তথাকথিত ডালডায় চুবিয়ে শুরু হয় খোলা হাতের কসরত।
ঈদে শখ করে যারা সেমাই খাবেন সেটা কিন্তু তৈরি হচ্ছে ময়দার খামিরে ঘাম যুক্ত হাতের কসরতে। যা শরীরের জন্য মারাত্মক ক্ষতির হতে পারে। এরপর শ্রমিকের হাতের কসরতে বল তৈরি হলে পোড়া পামওয়েলে ভেজে তৈরি হয় চকচকে ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি চকচকে এসব সেমাই ছড়িয়ে দেয়া হয় রাজধানীসহ সারাদেশে।
টঙ্গিতে আরেক গোপন কারখানায় মানের বালাই ছাড়াই তৈরি হচ্ছে লাচ্ছা সেমাই। খোলা হাতে নোংরা পরিবেশে ময়দার খামিরে গরুর চর্বি আর তেল মিশিয়ে তৈরি করা হয় এসব পণ্য। এমন বেহাল অবস্থায় মুখরোচক সেমাই তৈরির কথা জানাতে সাফাই গাইলেন মালিক।

ঢাকা বিশ^দ্যিালয়ের ওষুধ প্রযুক্তি বিভাগের অধ্যাপক আ ব ম ফারুক বলেন, সারা শরীর থেকে ঘাম, পায়ের ময়লা মিশে এসব অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরি হচ্ছে। এটা ভাবা যায় না আর এসব ধরারও উপায় নেই। আমরা যারা গ্রাহক আমরাতো এটা না দেখেই খাচ্ছি।

নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের চেয়ারম্যান মোহাম্মদ মাহফুজুল হক বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে প্রস্তুত পণ্য ধরতে আমরা সবাইকে সচেতন করছি। তারপরেও যারা এটার ব্যতয় ঘটাবে জেনেশুনে যারা খাদ্যে ভ্যাজাল করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সম্পাদনা : কায়কোবাদ মিলন

  • সর্বশেষ