শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে অস্থির ডলারের বাজার, দুর্বল হচ্ছে টাকা ◈ মধ্যস্থতার চেষ্টা ব্যর্থ, ইরান যুদ্ধ থামাতে রাজি নয় ট্রাম্প ◈ বাংলাদেশে এসে বিশ্বকাপে ব্যর্থতার দায়ে বড় অঙ্কের জরিমানামুক্ত হওয়ার সুখবর পেলো পাকিস্তানি ক্রিকেটাররা ◈ আঙ্কারায় বাংলাদেশ–তুরস্ক পররাষ্ট্রমন্ত্রী বৈঠক, সহযোগিতা বাড়ানোর অঙ্গীকার ◈ হাদির হত্যাকারীদের পালাতে ‘সহায়তাকারী’ ফিলিপ সাংমাও পশ্চিমবঙ্গে গ্রেপ্তার ◈ পূর্বাচল প্লটের ৬ লাখ টাকার কাঠা এখন ৭৫ লাখ: নতুন দাম নির্ধারণ করলো রাজউক ◈ স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে রাজনীতিতে ফেরার পথ খুঁজছে কার্যক্রম নিষেধাজ্ঞার মুখে থাকা আওয়ামীলীগ ◈ উন্নত চিকিৎসায় মির্জা আব্বাসকে কাল  সিঙ্গাপুর নেওয়া হবে, মস্তিষ্কের সিটি স্ক্যান রিপোর্ট ভালো এসেছে ◈ ঈদের আগে-পরে ১২ দিন ২৪ ঘণ্টা তেলের পাম্প খোলা থাকবে ◈ ছুটিতে আসা প্রবাসীদের এন্ট্রি ভিসার মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

প্রকাশিত : ১৯ মে, ২০১৯, ০৭:১২ সকাল
আপডেট : ১৯ মে, ২০১৯, ০৭:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় শ্রমিক নিহতের গুজব, ঢাকা–আরিচা মহাসড়কে যান চলাচল বন্ধ

রাসেল হোসেন, ধামরাই : ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের বাথুলিতে শ্রমিকবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২০ শ্রমিক আহত হয়েছে। আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতরা আশঙ্কা মুক্ত বলে জানিয়েছে চিকিৎসকেরা। তবে আহতদের মধ্যে এক শ্রমিক মারা গেছে- এমন গুজবে সহকর্মীরা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে বিক্ষোভ করছে। এতে ঢাকা-আরিচা মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। পরে পুলিশ গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ২ ঘন্টা পর সড়কটি দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, সকালে ধামরাইয়ের বালিথা এলাকা মহমুদা এ্যাটায়ার্স লিমিটেড পোশাক কারখানার শ্রমিকবাহী বাস মানিকগঞ্জ থেকে কারখানায় যাওয়ার পথে ঢাকা-আরিচা মহাসড়কের বাথুলিতে পৌছালে ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে ২০ শ্রমিক আহত হলে দ্রুত তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। আহতরা সবাই আশঙ্কামুক্ত থাকলেও কারখানায় শ্রমিকদের মধ্যে আহতদের এক শ্রমিক মারা গেছে বলে গুজব ছড়িয়ে পড়ে। এতে বিক্ষুব্ধ হয়ে উঠে অন্য শ্রমিকরা। তারা ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দিয়ে বিক্ষোভ শুরু করে। সড়ক অবরোধের কারণে এসময় মহাসড়কটির উভয় পাশে প্রায় ২০ কিঃমিঃ দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে ধামরাই থানা পুলিশ ও শিল্প পুলিশ গিয়ে শ্রমিকদের সড়ক থেকে সরিয়ে দিলে প্রায় ২ ঘন্টা পর সড়কটি দিয়ে যানচলাচল স্বাভাবিক হয়ে আসে।

এদিকে, কারখানাটিতে আজকের জন্য এক দিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়