শিরোনাম
◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির ◈ দেশের রিজার্ভ বেড়ে ৩৭ দশমিক ৪১ বিলিয়ন ডলার ◈ সেপ্টেম্বরে বাড়তে পারে গরম, সাগরে লঘুচাপ থেকে নিম্নচাপের শঙ্কা ◈ মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ ◈ চলন্ত ট্রেনে নারীকে ধর্ষণের অভিযোগ, ক্যান্টিন বয় কারাগারে ◈ তারেক রহমানকে ট্রাম্পের চিঠি: শিগগিরই বৈঠকের আশাবাদ, বোয়িং কেনায় ধন্যবাদ ◈ ঢাকার রাস্তায় লক্কড়-ঝক্কড় গাড়ি চলতে দেওয়া হবে না: ট্রাফিক প্রধান ◈ মে‌সি ছাড়া পরবর্তী কোপা আমেরিকা ও বিশ্বকাপ আগের মতো হবে না: কোচ হোসে মরিনিও

প্রকাশিত : ১৭ মে, ২০১৯, ০৬:৪৭ সকাল
আপডেট : ১৭ মে, ২০১৯, ০৬:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিশ্বকাপে মাইক্রোফোন হাতে দেশের প্রতিনিধিত্ব করবেন আতাহার আলী খান

নিজস্ব প্রতিবেদক : এবারের বিশ্বকাপে মাঠে থাকা মাশরাফি-সকিব-তামিমদের মাইক্রোফোন হাতে অনুপ্রেরণা যোগানোর জন্য ধারাভাষ্যে থাকবেন আতাহার আলী খান। ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য এবারের ক্রিকেট বিশ্বকাপ ২০১৯ আসরের ধারভাষ্যকার প্যানেলে নিযুক্ত হয়েছেন বাংলাদেশের ধারাভাষ্যের ট্রেডমার্ক খ্যাত আতাহার আলী খান।

বাংলাদেশের বেশ কিছু স্মরণীয় জয়ের সাথে মিশে আছে ধারাভাষ্য কক্ষ থেকে টেলিভিশন পর্দায় ভেসে আসা তার কণ্ঠস্বর। এর আগে ২০১৭ সালে ইংল্যান্ডে অনুষ্ঠিত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ধারাভাষ্য দিয়েছেন আতহার। তবে বিশ্বকাপে তাকে না পাওয়ার আক্ষেপ ছিলই। অবশেষে বাংলাদেশি সমর্থকদের সেই আক্ষেপ দূর হচ্ছে। এবারের বিশ্বকাপে বাংলাদেশ থেকে শুধু আতহার আলী খানই মাতাবেন ধারাভাষ্যকক্ষ বা কমেন্ট্রি বক্স। গত বিশ্বকাপে দায়িত্ব পালন করা ধারাভাষ্যকারের সংখ্যা ৮ জন হলেও এবার সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে ২৪ এ।

আতহার আলী খান ছাড়াও ধারাভাষ্য প্যানেলের অন্য সদস্যরা হলেন- নাসের হুসেইন, ইয়ান বিশপ, রমিজ রাজা, সাইমন ডুল, পমি এম্বাংগওয়া, সঞ্জয় মাঞ্জরেকার, ওয়াসিম আকরাম, গ্রায়েম স্মিথ, মেলানি জোন্স, মাইকেল স্লোটার, হার্শা ভোগলে, কুমার সাঙ্গাকারা, এলিসন মিচেল, মার্ক নিকোলাস, ব্রেন্ডন ম্যাককালাম, শন পলক, ইশা গুহা, ইয়ান ওয়ার্ড , মাইকেল হোল্ডিং, মাইকেল এথারটন, সৌরভ গাঙ্গুলি, ইয়ান স্মিথ ও মাইকেল ক্লার্ক।

  • সর্বশেষ