শিরোনাম
◈ বাংলাদেশের রপ্তানি পণ্যে নতুন করে ১৮ শতাংশ শুল্ক বসানোর প্রস্তাব দিল যুক্তরাষ্ট্র ◈ চীনের সঙ্গে পাল্লা দিতে ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের আগেই মার্কিন নৌবাহিনীতে আসছে অত্যাধুনিক কমব্যাট ড্রোন ◈ শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে ভারতের নতুন বার্তা, প্রত্যর্পণ থেকে আলাদা বিষয় বলল দিল্লি ◈ প্যারালাইজড হওয়ার শঙ্কা, সিএমএইচে চিকিৎসা চেয়ে পলকের আবেদন ◈ তৃতীয় সংসারেও বিচ্ছেদের ঘোষণা ন্যান্সির ◈ কোথায় যাবেন নতুন এনআইডি পেতে, লাগবে যেসব কাগজ ◈ ভারতে শেখ হাসিনা কোথায় আছেন, যা জানাল ভারতীয় গণমাধ্যম ◈ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হবে ২৩৩ কিলোমিটারের এক্সপ্রেসওয়ে, প্রস্তাবিত ব্যয় ৭১ হাজার কোটি টাকা ◈ দ‌ক্ষিণ আ‌ফ্রিকার কা‌ছে আড়াই দি‌নেই ইনিংস ও ২১৯ রা‌নে টেস্ট হার‌লো বাংলাদেশ ◈ যুক্তরাষ্ট্রে আবা‌রো কোপা আমেরিকা কাপ, অংশ নে‌বে ১৬ দল

প্রকাশিত : ১৫ মে, ২০১৯, ০২:৪১ রাত
আপডেট : ১৫ মে, ২০১৯, ০২:৪১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়লেখায় এজলাসের গোপনে ভিডিও ধারণ করায় বাদীর হাজতবাস

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : বড়লেখায় আদালতের অনুমতি ছাড়া সাক্ষ্যগ্রহণকালে অবৈধভাবে ভিডিও ধারণ করার অপরাধে ৪ ঘন্টা হাজতবাস করতে হয়েছে এক বাদীকে। মঙ্গলবার( ১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের অ্যাসিস্টান্ট পাবলিক প্রসিকিউটর গোপাল চন্দ্র দত্ত। তিনি জানান, গত রোববার বড়লেখা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত এজলাসে এই ঘটনাটি ঘটেছে। ভিডিও ধারণ করা বাদীর নাম জসিম উদ্দিন। তিনি উপজেলার পূর্ব হাতলিয়া গ্রামের মৃত ইছবর আলীর ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, জি-আর ১১৬/১৮ মামলার সাক্ষী গ্রহণকালে আদালতের অনুমতি ছাড়াই অবৈধভাবে গোপনে ভিডিও ধারণ করছিলেন ওই মামলার বাদী জসিম উদ্দিন। ভিডিও ধারণের এই দৃশ্যটি আদালত পুলিশের চোঁখে ধরা পড়ে। দায়িত্বরত পুলিশ বিষয়টি আদালতকে জানালে জ্যেষ্ঠ বিচারিক হাকিম হরিদাস কুমার বাদীকে আদালতের হাজতে নেয়ার নির্দেশ দেন। বিনা অনুমতিতে আদালতে ভিডিও ধারণ দন্ডনীয় অপরাধ। অবশেষে ৪ ঘন্টা হাজত বাসের পর মুচলেখায় ছাড়া পান বাদী জসিম উদ্দিন।

  • সর্বশেষ