শিরোনাম
◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ কারিগরি ও প্রযুক্তি বিষয়ে শিক্ষার ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির ◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ১১:৪২ দুপুর
আপডেট : ১৪ মে, ২০১৯, ১১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রথমবারের মতো পুরুষদের এএফসি কাপের ম্যাচ পরিচালনায় মহিলা রেফারি

স্পোর্টস ডেস্ক: পুরুষ ফুটবল ম্যাচে দায়িত্ব পালনের মাধ্যমে ইতিহাস গড়তে যাচ্ছে মহিলা রেফারিরা। এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) জানিয়েছে, মহাদেশীয় ক্লাব কাপ ফুটবলে পুরুষ বিভাগে ম্যাচ পরিচালনায় প্রথমবারের মত সব ক’জন নারী রেফারি দায়িত্ব পালন করবে।

বুধবার তুউন্না স্টেডিয়ামে অনুষ্ঠিত মায়ানমারের ক্লাব ইয়াঙ্গুন ইউনাইটেড ও কম্বোডিয়ার নাগা ওয়ার্ল্ড এর মধ্যকার ম্যাচটি পরিচালনার দায়িত্ব পেয়েছেন জাপানের নারী রেফারি ইওসিমি ইয়ামাসিতা এবং সহকারী রেফারি মাকোতো বোজনো ও নাওমি তেশিরোগি। এ তিন জনই পুরুষ ম্যাচে প্রথম দায়িত্ব পালনের মাধ্যমে নতুন ইতিহাস গড়তে যাচ্ছেন।

এএফসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘এশিয়ান ফুটবল কনফেডারেশনের ক্লাব প্রতিযোগিতা প্রথমবারের মত তিনজন নারী রেফারি পরিচালনা করবেন । যা এশিয়া রেফারিংয়ের ক্ষেত্রে একটি মাইলফলক হয়ে থাকবে।’

এএফসি কাপ হচ্ছে এশিয়ার ক্লাব ফুটবলের দ্বিতীয় ধাপের টুর্নামেন্ট। প্রথম ধাপে রয়েছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ। এর আগে এএফসি কাপে সহকারী রেফারির দায়িত্ব পালন করেছেন নারী রেফারিরা। ২০১৪ সালে প্রথম ওই দায়িত্ব পালন করেন অস্ট্রেলিয়ার শারাহ হো ও এলিসন ফ্লিন।

২০১৬ ও ২০১৮ সালে ফিফা অনূর্ধ্ব-১৭ মহিলা বিশ্বকাপ ও ২০১৮ সালের মহিলা এশিয়ান কাপে দায়িত্ব পালনের অভিজ্ঞতা সম্পন্ন রেফারি ইয়ামাসিতা বলেন, ‘এটি ছিল আমার স্বপ্নগুলোর একটি। আমরা কঠোর পরিশ্রম করেছি। যার ফসল এটি।’

  • সর্বশেষ