শিরোনাম
◈ লাখ লাখ টাকা বকেয়া, পাকিস্তান ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আইনি লড়াইয়ে বাবরদের প্রাক্তন কোচ গি‌লেস‌পি! ◈ দেশে সারের সংকট নেই, তবু হট্টগোল কেন? ◈ ভেনিসে বাঁধনকে হেনস্তা-হামলা, অভিযুক্তদের কয়েকজনের পরিচয় শনাক্ত ◈ মক্কা চুক্তিতে ইরান: রাশিয়ার প্রস্তাবে নতুন নিরাপত্তা সমীকরণ ◈ বেনজীরকে ফেরাতে তৎপর সরকার, ২২ সেপ্টেম্বরের আগেই যাবে নতুন নথি : স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ভেনিসে বাঁধনের ওপর হামলা: মাদারীপুরে মনিরুলের বাড়িতে তালা ◈ নিজের স্ত্রীকে কখনো মেয়ে, কখনো ভাতিজি সাজিয়ে বিয়ে দিতেন স্বামী ◈ কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান, আয়োজক গ্রেপ্তার ◈ ব্রিকস সম্মেলনে তারেক রহমানের যোগদান নিয়ে নতুন কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ◈ ব্যালন ডি’অর ২০২৬ এর সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, রয়েছেন যারা

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৬:১২ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৬:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাজধানীতে জালনোটসহ ৪ জন গ্রেফতার

ইসমাঈল হুসাইন ইমু : রাজধানীর শাহবাগ থেকে ২ লাখ ৩২ হাজার টাকার জাল নোট ও সংঘবদ্ধ চক্রের দলনেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা দক্ষিণ বিভাগ।

গ্রেফতারকৃতরা হলো- হাবিবুর রহমান ওরফে হাবিব মোল্লা (৪৮) (দলনেতা), মিন্টু ব্যাপারী (৩২), রুবেল ব্যাপারী (৩২) ও দুলাল মিঞা (৬০)।

পুলিশ জানায়, সোমবার বিকেলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে ডিবি দক্ষিণ বিভাগের গাড়ি চুরি/ছিনতাই প্রতিরোধ ও উদ্ধার টিম।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা তৈরিকৃত জাল টাকার নোট ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় লেনদেন করত। এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে শাহবাগ থানায় একটি মামলা হয়েছে।

  • সর্বশেষ