শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১১ বিকাল
আপডেট : ০২ আগস্ট, ২০২৬, ১২:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক,দ্রুততার সঙ্গে তাকে বিদেশে পাঠানো হোক : মির্জা আব্বাস 

মনিরুল ইসলাম: বিএনপির স্থায়ী কমিটির  অন্যতম সদস্য মির্জা আব্বাস গণঅধিকার পরিষদের সণাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেছেন। 

তিনি বলেন, নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক। এ ঘটনায় সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিচার নিশ্চিত করতে হবে।

আজ শনিবার দুপুরে ঢাকা মেডিক্যালে আহত নূরকে দেখতে গিয়ে সাংবাদিকদের  তিনি বলেন, দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য পাঠানোর কথা বলা হলেও এখনো তাকে পাঠানো হয়নি। এতে আমরা হতাশ। দ্রুততার সঙ্গে তাকে বিদেশে পাঠানো হোক, যেন সে সুস্থ হয়ে আবার ফিরে আসতে পারে।

তিনি আরও বলেন, টার্গেট করে কিছু কিছু লোকের ওপর হামলা হচ্ছে। সরকারকে দেখতে হবে, এসব ঘটনা কোথা থেকে পরিচালিত হচ্ছে। যদি সরকার এসব বন্ধ করতে না পারে, তাহলে বুঝতে হবে তারা আর কমান্ড ধরে রাখতে পারছে না।

সম্প্রতি মাজার ভাঙা ও দেশের বিভিন্ন স্থানে অস্থিরতার ঘটনাগুলোর কথা উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, “এসব বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নির্বাচন সামনে রেখে এরকম আরও অনেক কিছু ঘটতে পারে, যাতে করে নির্বাচন না হয়। একটি শ্রেণি চাচ্ছে নির্বাচন যাতে না হয়। 

সরকারকে দায়ী করে তিনি বলেন, দেশ স্বাভাবিক প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে না; বরং অস্বাভাবিক প্রক্রিয়ায় চলছে। সরকারকে এসব বিষয়ে আরও সর্তক হতে হবে।

  • সর্বশেষ