শিরোনাম
◈ তুচ্ছ ঘটনায় বারবার সংঘর্ষে ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজ ◈ পাথর নিক্ষেপ ঠেকাতে কক্সবাজারগামী ট্রেনে বসছে সিসি ক্যামেরা ◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার

প্রকাশিত : ০৬ সেপ্টেম্বর, ২০২৫, ০৭:১০ বিকাল
আপডেট : ১৪ আগস্ট, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে: দাবি রাশেদ খানের (ভিডিও)

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে বিদেশে নিয়ে চিকিৎসা না দিতে একটা মহল সক্রিয়ভাবে কাজ করছে বলে মন্তব্য করেন দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাশেদ খাঁন। 

তিনি আরও বলেন, ‘নুরুল হক নুরের শারীরিক অবস্থার উন্নতি হয়নি। নুরুল হক নুরের শর্টটাইম মেমোরি লস হচ্ছে। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল, নুরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানো হবে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে, বিষয়টি নিয়ে গড়িমসি করা হচ্ছে।’

আজ শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বাগান গেটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

রাশেদ খাঁন বলেন, ‘নুর যখন কথা বলতে যাচ্ছেন, তাঁর কথা পুরোপুরি শেষ করতে পারছেন না। অগোছালো কথা বলছেন। দুই ঘণ্টা আগে ওষুধ খেলেও পরে ভুলে যাচ্ছেন ওষুধ খেয়েছেন কি না। কথা বলতে বলতে অনেক সময় ঘুমিয়ে পড়ছেন। পায়ে ভর দিয়ে দাঁড়াতে পারছেন না। নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ নেই। নুরের অবস্থা এখন পর্যন্ত আশঙ্কামুক্ত নয়।’

advertisement

তিনি বলেন, ‘গতকাল শাহবাগে আমাদের সংহতি সমাবেশ ছিল। সেখানে ত্রিশটির বেশি রাজনৈতিক দল উপস্থিত ছিল। নুরুর ওপর হামলার বিচার দাবি করেছে। সমাবেশ শেষ করে সবাই কার্যালয়ে চলে যাই। এরপর কে বা কারা জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গিয়েছে। এরপর জাতীয় পার্টির মহাসচিব বলেছে, এর সঙ্গে নাকি গণঅধিকার পরিষদ জড়িত। আমাদের স্পষ্ট বক্তব্য, গণঅধিকার পরিষদ গণতান্ত্রিক আন্দোলনে বিশ্বাস করে।’

তিনি আরও বলেন, ‘জাতীয় পার্টির অফিসে যে হামলা হয়েছে, এ ঘটনার সঙ্গে গণঅধিকার পরিষদ জড়িত নয়। শাহবাগে আমরা যারা সংহতি সমাবেশ করেছি, তাদের কারও এ ঘটনার সঙ্গে ন্যূনতম সম্পৃক্ততা নাই।’

রাশেদ বলেন, ‘ফ্যাসিবাদের দোসর শামীম হায়দার পাটোয়ারী গণঅধিকার পরিষদের কার্যক্রম নিষিদ্ধের দাবি করেছে। তার এত বড় স্পর্ধা কী করে হয়। পুলিশের সামনে জাতীয় পার্টির কতিপয় নেতা মিছিল করছে। পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে ললিপপ খাচ্ছে। এইটা পুলিশের ভূমিকা হতে পারে না। জাতীয় পার্টি আগামীতে কোনো রাজনীতি করতে পারবে না, নির্বাচন করতে পারবে না। এইটা আমাদের স্পষ্ট বক্তব্য।’ উৎস: নিউজ২৪ ও ইত্তেফাক।

 

  • সর্বশেষ