শিরোনাম
◈ শুধু সনদনির্ভর শিক্ষা নয়, গবেষণা ও প্রযুক্তিনির্ভর দক্ষ জনশক্তি গড়তে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ জাতীয় সংসদ ভবনে সোলার প্যানেল স্থাপনের উদ্যোগ, বিদ্যুৎ সাশ্রয়ে একাধিক সুপারিশ কমিটির ◈ মাইকিং করে বাণিজ্যমেলার মাঠে ভাঙচুর, ভেকু দিয়ে গেট ভাঙছেন শেকৃবি শিক্ষার্থীরা: মাঠ বিশ্ববিদ্যালয়কে ফিরিয়ে দেওয়ার দাবি ◈ মোটরসাইকেলের সামনের অংশে নম্বরপ্লেট নিয়ে যে নতুন সিদ্ধান্ত ◈ এবার বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোড আড়াই ঘণ্টা পোশাক শ্রমিকদের অবরোধ ◈ জাতীয় নিরাপত্তা শুধু সামরিক প্রস্তুতি নয়, প্রয়োজন শক্তিশালী প্রতিষ্ঠান: রাষ্ট্রপতি ◈ মেসি জাদুতে জয়, চ্যাম্পিয়ন্স কাপে ইন্টার মায়ামি ◈ পোশাকশিল্পে অস্থিরতায় ক্রয়াদেশ হারানোর শঙ্কা, ভাঙচুরে ভাড়াটে লোক ব্যবহারের অভিযোগ; ২৪ ঘণ্টায় আন্দোলন বন্ধের আশ্বাস, গ্রেপ্তার নেতাদের মুক্তি দাবি ◈ আজ রাতেই অন্ধ্র উপকূলে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘মুরাসু’, বাংলাদেশের ৪ সমুদ্রবন্দরে ২ নম্বর সতর্ক সংকেত ◈ ভূমিকম্প মোকাবিলায় পুরোনো ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিতকরণ এবং জরুরি উদ্ধার সক্ষমতা বাড়ানোর নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০৫:২৯ সকাল
আপডেট : ১৪ মে, ২০১৯, ০৫:২৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া-৬ আসনে পুনর্নির্বাচন ও সংরক্ষিত আসনে আগ্রহ ২০ দলের, ঐক্যমতের ভিত্তিতেই সিদ্ধান্ত হবে, বললেন মির্জা ফখরুল

শিমুল মাহমুদ : বগুড়া-৬ আসন পুনর্নির্বাচনে অংশগ্রহণ ও সংরক্ষিত আসনে নারী প্রার্থী দিতে আগ্রহ প্রকাশ করেছে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোট। এছাড়া কৃষকের পণ্যের ন্যাযমূল্যে ও খালেদা জিয়ার মুক্তি ও দাবিতে মানববন্ধন, অনশনসহ আন্দোলন কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে জোটের শরিকরা।

সোমবার (১৩ মে) বিকেলে গুলশানে চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে বৈঠক করে ২০ দলীয় জোটের শীর্ষ নেতারা।

জোটের শরীক লেবার পার্টির চেয়ারম্যান মোস্তুফিজুর রহমান ইরান বলেন, বৈঠকে বগুড়া-৬ আসনের পুনর্নির্বাচন ও সংরক্ষিত আসনে অংশগ্রহণের প্রস্তাব দিয়েছে জোটের শরিকরা। তবে এ বিষয়ে কোনো নিদ্ধান্ত দেননি বিএনপির মহাসচিব।

তিনি বলেছেন, এ বিষয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। দলের উচ্চ পর্যায়ে আলোচনার পর যে সিদ্ধান্ত হবে তা নিয়ে আমরা আপনাদের সঙ্গে বসবো। মতামত নেবো। যেটাই হোক ঐক্যমতের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হবে।

জোটের এক শীর্ষ নেতা জানান, পার্থের জোট ছাড়া প্রসঙ্গে বৈঠকের শুরুতে আলোচনা উঠলে মির্জা ফখরুল বলেন, তার সঙ্গে আমাদের এখনও যোগাযোগ রয়েছে। আশা করি তিনি ফিরে আসতে পারেন। আগামীতে ২০ দলীয় জোটের পরিধি আরো বাড়তে পারে। তবে, জোটের পরিধি কবে নাগাদ বাড়তে পারে, সে বিষয়ে কোনো সময়সীমা নির্ধারণ হয়নি বলেও এই নেতা জানান।

কৌশলগত কারণে বিএনপি এমপিদের সংসদে যোগ দেয়া সিদ্ধান্তে দ্বিমত নেই। প্রতিমাসে জোটের দুটি মিটিং, আন্দালিভ পার্থ আবারো ফিরে আসবেন প্রত্যাশা, ২০ দলীয় জোটকে বিএনপি মূল্যায়ন করে। জোটের মধ্যে কোনো ভুল বোঝাবুঝি নেই। বৈঠক শেষে বাংলাদেশ ন্যাপ ভাসানীর চেয়ারম্যান এম এন শাওন সিদ্দিকী একথা বলেন।

২০ দলীয় জোটের সমন্বয়ক নজরুল ইসলাম খান বলেছেন, ২০ দল ভাঙবে না বরং দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে জোটের পরিসর আরও বৃদ্ধি পাবে।

  • সর্বশেষ