শিরোনাম
◈ বিশ্ব কি বড় ধরনের শেয়ারবাজার ধস ও অর্থনৈতিক মন্দার পথে? ◈ কাউকে টার্গেট করে নয়, তথ্যের ভিত্তিতেই ৪ বারে অভিযান: কাস্টমস গোয়েন্দা ◈ ৭ গোলের ঝড়ে ক্রোয়েশিয়াকে উড়িয়ে ইতিহাস গড়ল ইংল্যান্ড ◈ ট্রাম্পের নৈশভোজে প্রধানমন্ত্রীর ছবিকে এআই বলে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে: প্রেস উইং ◈ বেসরকারি ব্যাংকের ৭ কোটি টাকা নিয়ে ক্যাশ ইনচার্জ লাপাত্তা, আটক ২ কর্মকর্তা ◈ বঙ্গোপসাগরে ৩ লঘুচাপ সৃষ্টির আশঙ্কা, আসছে ঘূর্ণিঝড় ◈ দেড় মিনিটে ‘পুলিশ পরিচয়ে’ ছিনতাই সৌদি প্রবাসীর ছয় বছরের উপার্জন ◈ কর্মীদের 'অপরাধ' নিয়ন্ত্রণ কি বিএনপির জন্য কঠিন হয়ে উঠছে? ◈ আখতারুজ্জামান জামায়াতের নেতা নন, সহযোগী সদস্য: এটিএম আজহার ◈ ‘বৈধ ভিসা মানেই ভারতে প্রবেশের নিশ্চয়তা নয়’

প্রকাশিত : ১৪ মে, ২০১৯, ০১:২১ রাত
আপডেট : ১৪ মে, ২০১৯, ০১:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বড়লেখায় যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশে দাঁড়াল ১৪ রোভার স্কাউট

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের যানজট নিরসনে ট্রাফিক পুলিশের পাশে দাঁড়াল বড়লেখা সরকারি কলেজের ১৪ রোভার স্কাউটস। সোমবার বিকেলে আনুষ্ঠানিকভাবে তারা শহরে কার্যক্রম শুরু করেছে।

জানা গেছে, বড়লেখা পৌরশহরে পবিত্র রমজান উপলক্ষে মারাত্মক যানজটের সৃষ্টি হয়। নির্ধারিত ট্রাফিক পুলিশ দিয়ে তীব্র এ যানজট নিরসন সম্ভব হচ্ছিল না। থানার ওসি মো. ইয়াছিনুল হকের আহবানে বড়লেখা সরকারি কলেজের রোভার স্কাউট গ্রুপ সাড়া দিয়ে তাদের ১৪ সদস্য শহরের যানজট নিরসনে নেমে পড়েছে। এ গ্রুপের টিম লিডার (এস.আর.এম) মো. তৌহিদুল ইসলাম আবির জানান, সাধারণত বিকেল বেলা শহরে বেশি যানজট হয়। এজন্য বিকেল চারটা থেকে ৬টা পর্যন্ত থানার ট্রাফিক পুলিশ ও সাধারণ পুলিশের সাথে আমরা ১৪ স্কাউটস রাস্তায় দাঁড়িয়ে যানজট নিরসনে কাজ করবে। গত বছরও আমরা শহরের যানজট নিরসনে কাজ করেছি।

থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, স্বেচ্ছায় রোভার স্কাউটের ১৪ সদস্য পুলিশের সাথে যোগ দিয়েছে। এটি জেলার মধ্যে ব্যতিক্রম একটি ঘটনা। থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর রায়ের দিক নির্দেশনায় ট্রাফিক জ্যাম সহনীয় পর্যায়ে না আসা পর্যন্ত তারা মাঠে থাকবে।

  • সর্বশেষ