শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ১৩ মে, ২০১৯, ০৩:৪৪ রাত
আপডেট : ১৩ মে, ২০১৯, ০৩:৪৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এটিএম শামসুজ্জামানের চিকিৎসায় ১০ লাখ টাকা দিলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্ক: অভিনেতা এটিএম শামসুজ্জামানের চিকিৎসার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ১০ লাখ টাকা দেওয়া হয়েছে। সোমবার (১৩ মে) সকালে রাজধানীর পুরান ঢাকার আজগর আলী হাসপাতালে বরেণ্য এই অভিনেতার মেয়ে কোয়েলের হাতে চেকটি তুলে দেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

এসময় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন, সংগীত শিল্পী রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

গত ২৬ এপ্রিল (শুক্রবার) রাত সাড়ে নয়টায় পেট ফাঁপা, বার বার বমি ও কোষ্ঠকাঠিন্যজনিত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি হন এটিএম শামসুজ্জামান।

অবস্থার অবনতি হলে ৩০ এপ্রিল বিকেল তিনটার দিকে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। ৩ মে দুপুরে তার শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলে সেসময় তার লাইফ সাপোর্ট খুলে দেওয়া হয়। তবে দুদিন পর অবস্থার অবনতি হলে আবারও ৬ মে তাকে আবারও লাইফ সাপোর্ট দেওয়া হয়। এরপর থেকে টানা পাঁচদিন লাইফ সাপোর্টে ছিলেন দেশের খ্যাতিমান এই অভিনেতা। সবশেষ ১১ মে তার লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়।

এটিএম শামসুজ্জামানের মেয়ে কোয়েল সাংবাদিকদের জানিয়েছেন, আগের চেয়ে ভালো আছেন তার বাবা।

  • সর্বশেষ