শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৮:৩৭ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৮:৩৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাগরে নৌকাডুবিতে মৃত্যু : ইয়াহিয়া ওভারসীজে তালা, মালিক পলাতক

নিউজ ডেস্ক: ইতালি যাওয়ার জন্য জন্য সিলেটের ইয়াহিয়া ওভারসীজ নামের একটি এজেন্সির সাথে ৮ লাখ টাকায় চুক্তিবদ্ধ হয়েছিলেন ফেঞ্চুগঞ্জের বেশকয়েকজন যুবক। কিন্তু সেই স্বপ্নের ইউরোপে যাওয়া হয়নি তাদের। সাগরে ট্রলার ডুবে মৃত্যু হয়েছে তাদের। এ ঘটনার পর রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত একাধিকবার গিয়েও এজেন্সিটি তালাবদ্ধ পাওয়া গেছে। আর তাদের ব্যবহৃত সবকটি মোবাইল নম্বরই বন্ধ।

ঘটনার পর আর খোলেনি জিন্দাবাজার রাজা ম্যানশনের তৃতীয় তলার ১১৭ নম্বর দোকান ইয়াহিয়া ওভারসীজ। এজেন্সিটির মালিক এনাম আহমদের বাড়িও ফেঞ্চুগেঞ্জে। মৃতের স্বজনরা জানিয়েছেন- ঘটনার পর আর কোন খোঁজ পাওয়া যায়নি এনাম আহমদের। তাদের দাবী তিনি পলাতক।

লিবিয়া থেকে সাগর পথে ইতালি যাওয়ার পথে ট্রলার ডুবিতে মৃত এখন পর্যন্ত সিলেটের ৬ জনের পরিচয় শনাক্ত হওয়া গেছে। এদের মধ্যে চারজনই ফেঞ্চুগঞ্জ উপজেলার। তারা হচ্ছেন- উপজেলার সেনেরবাজার কটালপুর এলাকার মুহিদপুর গ্রামের মন্টু মিয়ার ছেলে আহমদ হোসেন (২৪), একই গ্রামের হারুন মিয়ার ছেলে আব্দুল আজিজ (২৫), সিরাজ মিয়ার ছেলে লিটন মিয়া (২৪) ও মানিকোনা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে আফজাল মোহাম্মদ (২৫)।

খবর :  বাংলাদেশ প্রতিদিন

  • সর্বশেষ
  • জনপ্রিয়