শিরোনাম
◈ মদিনায় ইউরেনিয়ামের বিশাল ভাণ্ডার, জোরালো হচ্ছে সৌদির পারমাণবিক পরিকল্পনা ◈ ‘ওয়ান কার্ড’ হতে পারে প্রযুক্তিনির্ভর জনসেবার একক সমাধান ◈ নতুন সরকারের দায়িত্ব নেওয়ার ২১০ দিন পর প্রথম সচিব সভা, থাকছে যেসব বিষয় ◈ প্রেম-রোমান্সের আড়ালে ভয়ংকর ফাঁদ, টার্গেট বিত্তশালীরা ◈ জাতিসংঘের নতুন বিশ্ব মানচিত্রে কেন আপত্তি ভারত-জাপান-ইউক্রেনের ◈ তিন মাসে ব্যাংকে কোটিপতি হিসাব বেড়েছে ৫ হাজার ◈ কল্যাণমূলক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠাই জনগণের প্রতি সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ সেপ্টেম্বরের ১৩ দিনেই রেমিট্যান্স এলো সাড়ে ১৭ হাজার কোটি টাকা ◈ ময়মনসিংহ মেডিকেলে অগ্নিকাণ্ড, পদদলিত হয়ে নিহত ৬ ◈ ‘বিদেশে এক টাকাও খুঁজে পেলে রাজনীতি ছেড়ে দেবো’: আসিফ মাহমুদ

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৮:৩৫ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৮:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গবিতে শিক্ষক-কর্মকর্তাদের বেতন বন্ধ ঘোষণা

অনিক আহমেদ, গবি সংবাদদাতা : বৈধ উপাচার্যের আন্দোলনকে কেন্দ্র করে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) শিক্ষক-কর্মকর্তাদের চলতি মাসের বেতন বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১১ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত একমাস ধরে বিশ্ববিদ্যালয়ে অচলাবস্থা বিরাজ করছে। ছাত্ররা বৈধ উপাচার্য নিয়োগ নিয়ে ক্লাস বর্জন করছে এবং সেমিস্টার ফি প্রদান থেকে বিরত রয়েছে। ফলশ্রুতিতে বিশ্ববিদ্যালয়ের আর্থিক অবস্থার অবনতি ঘটেছে। এমতাবস্থায় শিক্ষক-কর্মকর্তাদের চলতি মাসের বেতন প্রদান করা সম্ভব হচ্ছেনা।"

এদিকে, রমজান মাস এবং সামনে ঈদ থাকায় বেতন বন্ধের ঘোষণায় বিপাকে পড়েছেন বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মকতাবৃন্দ। নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, 'শিক্ষার্থীরা প্রতি ছয় মাস অন্তর টাকা জমা দেয়। এখন এক মাসের আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকদের বেতন আটকে দেয়ার কোনো যৌক্তিকতা দেখছি না।'

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এ ঘোষণায় অসন্তোষ প্রকাশ করে আইন বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী শেখ বাপ্পি বলেন, 'বৈধ উপাচার্যের আন্দোলনের সাথে বেতন বন্ধের কোনো যৌক্তিকতা নাই। কারণ, আন্দোলন শুরু হওয়ার আগেই অনেক শিক্ষার্থীরা সেমিস্টার ফি প্রদান করেছে। সুতরাং রমজান মাস ও ঈদের কথা বিবেচনা করে প্রশাসনকে এ সিদ্ধান্ত থেকে সরে আসার অনুরোধ জানাচ্ছি।'

গবি’র আইন বিভাগের শিক্ষার্থী শেখ রনি বলেন, 'শিক্ষার্থীদের এই যৌক্তিক আন্দোলনের শুরুতেই বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের বেতন না আটকানোর জন্য স্মারকলিপি দিয়েছিলাম। ভিত্তিহীনভাবে আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষকদের বেতন বন্ধ করা হয়েছে।'

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক অনুমোদিত উপাচার্য নিয়োগের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করায় গত ৬ এপ্রিল থেকে বিশ্ববিদ্যালয়ে ক্লাস, পরীক্ষাসহ সকল কার্যক্রম বন্ধ রয়েছে।

  • সর্বশেষ