শিরোনাম
◈ অনূর্ধ্ব-১৮ মেয়েদের রাগবিতে নতুন দিগন্ত, মহিলা ক্রীড়া সংস্থা-রাগবি ফেডারেশনের চুক্তি ◈ ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব, কিলোমিটারপ্রতি বাসভাড়া বাড়ানোর দাবি পরিবহনমালিকদের ◈ কর্মস্থলে অনুপস্থিতি ও পলায়নের অভিযোগে ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত ◈ ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু ও ১,৬৫৫ রোগী হাসপাতালে ◈ ইস্তাম্বুল বিমানবন্দরে লাইনে দাঁড়িয়ে খাবার কিনলেন প্রধানমন্ত্রী ◈ জ্বালানি তেলের দাম কেন বাড়ল? প্রতিমন্ত্রী জানালেন ৩ কারণ ◈ উজবেকিস্তানের পর এবার ইন্দোনেশিয়ার জালে ১৭ গোল, দুই ম্যাচে ভারতের ৩৬! ◈ মরিয়মের আত্মহত্যায় প্ররোচনা মামলা: এমপি গাজী নজরুল ৪ দিন, প্রথম স্ত্রী ১ দিনের রিমান্ডে ◈ জামায়াতের বহিষ্কারের চিঠি পেলেও নজরুল ইসলামের এমপি পদ নিয়ে ব্যবস্থা নিতে পারবে না ইসি ◈ অপ্রতিম হত্যা: আইফোনের পাশাপাশি ৫ হাজার টাকা ধার নিয়ে বিরোধের তথ্য, হত্যার কারণ নিয়ে মিলছে নতুন সূত্র

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০৪:১৫ সকাল
আপডেট : ১২ মে, ২০১৯, ০৪:১৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধানমন্ত্রীকে মাঠে গিয়ে খেলা দেখতে বলেন না পাপন

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ এর আগে অনেকবার ত্রিদেশীয় সিরিজ বা টুর্নামেন্টের ফাইনালে গিয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনক ভাবে কখনো ফাইনাল জিততে পারেনি। দ্বিপক্ষীয় সিরিজের বাইরে কখনো কোনো ট্রফি জিততে পারেনি। এই অচলায়তন ভাঙার কী সুযোগটাই না এসেছিল গত বছরের মার্চে, কলম্বোয় নিদাহাস ট্রফির ফাইনালে। প্রেমাদাসায় সে রাতে ভারতের বিপক্ষে জয়টা যখন প্রায় হাতের মুঠোয়, তখনই সেটি বেরিয়ে গেছে মনে বড় দাগা দিয়ে। ১২ বলে ভারতের দরকার ছিল ৩৪ রান। ১৯তম ওভারে রুবেল হোসেন দিয়ে বসলেন ২২ রান। শেষ ওভারে সমীকরণ নেমে এল ১২ রানে। ভারতকে আটকাতে বোলিংয়ে নিয়ে আসা হলো সৌম্য সরকারকে।

একজন খ-কালীন বোলার হিসেবে সৌম্য কীভাবে আটকাবেন ভারতকে? আশ্চর্য, তিনি অনেকটাই পারলেন! টি-টোয়েন্টিতে ৬ বলে ১২ কঠিন নয়। তবে ১ বলে ৫ রান অবশ্যই কঠিন। সেই কঠিন কাজটাই করলেন দিনেশ কার্তিক। ওয়াইড ইয়র্কারের চেষ্টা করেছিলেন সৌম্য। ঠিকঠাক হয়নি, মাপা ছক্কায় দলকে জিতিয়ে দিলেন দিনেশ। বেদনাবিধুর সেই ফাইনালের কথা গতকাল আবার মনে পড়ে গেল বিসিবি সভাপতির। বাংলাদেশের জেতার সম্ভাবনা দেখে বড় আশা নিয়ে সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়েছিলে, প্রথমবারের মতো একটা ফাইনাল জিততে যাচ্ছি...। কিন্তু হায়, সে আশা যেন মিলিয়ে গেল ভারত মহাসাগরের বিপুল জলরাশিতে।

গতকাল বিসিবির সভপতির বাস ভবনে সংবাদ সম্মেলনে নাজমুল হাসান পাপনকে এক প্রতিবেদক প্রশ্ন করেন,  এবার আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে যদি বাংলাদেশ উঠতে পারে এবং জিততে পারে তখন তিনি হাসতে হাসতে বলেন, ‘এ কথা আর বইলেন না। শোনেন, নিদাহাস ট্রফির ফাইনালে আপাকে (প্রধানমন্ত্রী) ফোন করে এ কথাই বলছিলাম, ‘‘আপা, এই প্রথম...(ত্রিদেশীয় সিরিজ) জিততে যাচ্ছি।’’ কে জানে, শেষ দুই ওভারে অমন হবে। এর চেয়ে দুঃখ আর কী হতে পারে! এর পর থেকে আর কিছু বলি না। ম্যাচটা ভুলতেই পারি না। এত রান করা সম্ভব ( ১২ বলে ৩৪)? ওই ম্যাচ না জেতার কোনো কারণই ছিল না।’

এবার বাংলাদেশ ত্রিদেশীয় সিরিজের ফাইনাল জিততে পারবে কিনা, সেটি বলার উপায় নেই। আগে তো ফাইনালে উঠতে হবে। তবে এটা নিশ্চিত, ফাইনাল দেখতে আয়ারল্যান্ডে যাচ্ছেন বিসিবি সভাপতি।

  • সর্বশেষ