শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ১২ মে, ২০১৯, ০২:১৪ রাত
আপডেট : ১২ মে, ২০১৯, ০২:১৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খুলনায় পাটকল শ্রমিকদের রাজপথ-রেলপথ অবরোধ

শরীফা খাতুন শিউলী, খুলনা প্রতিনিধি: নয় দফা উৎপাদন বন্ধ রেখে প্রতিদিন তিন ঘণ্টা করে রাজপথ-রেলপথ অবরোধের কর্মসূচি শনিবারও ৬ষ্ঠ দিনের মতো পালন করছেন খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকলের শ্রমিকরা।

শনিবার সকাল ছয়টা থেকে মিলের উৎপাদন বন্ধের চলমান কর্মসূচিরর পাশাপাশি এবং বিকেল চারটা থেকে নতুন রাস্তা, আটরা ও রাজঘাটে অবরোধসহ রাস্তায় ইফতারী ও দু’ওয়াক্তের নামাজ আদায় করেন শ্রমিকরা। শ্রমিকদের এ আন্দোলনে খুলনার শিল্পাঞ্চল উত্তাল হয়ে উঠেছে।

শ্রমিকরা অবরোধ চলাকালে রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেন। শ্রমিকদের আন্দোলনে খুলনার শিল্পাঞ্চল উত্তাল হয়ে উঠেছে। সড়ক অবরোধ থাকায় মহাসড়কের যাত্রীরা পড়েছেন চরম দুর্ভোগে।

আন্দোলনরত শ্রমিক নেতারা জানান, গত রোববার বিকেল থেকে খুলনা-যশোর অঞ্চলের নয়টি রাষ্ট্রায়ত্ত পাটকলের সাধারণ শ্রমিকরা মিলের উৎপাদন বন্ধ করে দিয়ে বকেয়া মজুরী পাওনা পরিশোধসহ নয় দফা বাস্তবায়নের দাবি জানিয়ে আসছেন। পরদিন থেকে ধর্মঘটের পাশাপাশি বিকেল চারটা হতে সন্ধ্যা সাতটা পর্যন্ত তিন ঘন্টা রাজপথ-রেলপথ অবরোধসহ রাজপথেই আসর ও মাগরিবের নামাজ আদায় ও রাস্তায়ই ইফতারীর মাধ্যমে পাওনা পরিশোধের দাবিতে অটল রয়েছেন তারা।

বকেয়া মজুরি পরিশোধ এবং মজুরি কমিশন বাস্তবায়নসহ ৯ দফা দাবিতে বাংলাদেশ পাটকল শ্রমিক লীগের ডাকে খুলনার ক্রিসেন্ট, প্লাটিনাম, খালিশপুর, দৌলতপুর, স্টার, ইস্টার্ন, আলিম এবং যশোরের জেজেআই ও কার্পেটিং জুট মিলের শ্রমিকরা এ আন্দোলন কর্মসূচি পালন করছেন।

ক্রিসেন্ট জুট মিল সিবিএ’র সাধারণ সম্পাদক সোহরাব হোসেন জানান, রমজানেও আমরা রাজপথে থালা-বাসন হাতে ভুখা মিছিল করছি। পথেই নামাজ পড়ছি ইফতার করছি। কয়েক মাস হয় বাজার কাকে বলে জানে না শ্রমিকরা। ছেলে মেয়েদের মুখে কোন ভালো কোন খাবার দিতে পরছে না।

দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে থাকবে বলে জানান তিনি।

উল্লেখ্য, জাতীয় মজুরি কমিশন-২০১৫-এর রোয়েদাদ; পাটক্রয়ের অর্থ বরাদ্দ; বদলি শ্রমিক স্থায়ীকরণ; অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তাদের সব বকেয়া পরিশোধ; শ্রমিকদের প্রতি সপ্তাহে মজুরি পরিশোধসহ বকেয়া মজুরি প্রদান; খালিশপুর ও দৌলতপুর জুট মিলের শ্রমিকদের বিজেএমসির অন্যান্য মিলের মতো সব সুযোগ-সুবিধা প্রদানসহ ৯ দফা বাস্তবায়নের দাবিতে গত কয়েক বছর ধরে আন্দোলন করে আসছেন পাটকল শ্রমিকরা। সর্বশেষ গত ২, ৩ ও ৪ এপ্রিল দেশের সব পাটকলে একযোগে ৭২ ঘণ্টা ধর্মঘট এবং ৪ ঘণ্টা করে রাজপথ ও রেলপথ অবরোধ কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা।

  • সর্বশেষ