শিরোনাম
◈ জাতিসংঘে একই পরিবারের তিন সদস্যের ভাষণ, বিরল ইতিহাস গড়লেন তারেক রহমান ◈ শেষ মুহূর্তে গ্যাকপোর গোলে জার্মানিকে রুখে দি‌লো নেদারল্যান্ডস ◈ উয়েফা নেশনস লিগে নরওয়ের রোমাঞ্চকর জয়, হালা‌ন্ডের জোড়া গোল ◈ মোবাইল আসক্তিতে বদলে যাচ্ছে শিশুর স্বাভাবিক বিকাশ ও বেড়ে ওঠার পরিবেশ ◈ ডিসেম্বরের মধ্যে বায়োমেট্রিক সম্পন্ন না হলে বাতিল হবে ১৪ হাজার প্রবাসীর আবেদন ◈ জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ: যুদ্ধ নয়, সংঘাত সমাধানে চাই আলোচনা ও কূটনীতি ◈ তারেক রহমানের সঙ্গে জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেসের বৈঠক, গুরুত্ব পেল রোহিঙ্গা ও জলবায়ু ইস্যু ◈ প্রতিরোধকে গুরুত্ব দিয়ে প্রাথমিক স্বাস্থ্যসেবা ব্যবস্থা পুনর্বিন্যাস করছে বাংলাদেশ: ডা. জুবাইদা ◈ বন্ধের পথে ৪ এনবিএফআই, আমানতকারীদের সর্বোচ্চ ৫০ লাখ টাকা ফেরতের সিদ্ধান্ত ◈ টেকসই এলডিসি উত্তরণের প্রস্তুতিতে আরও সময় চায় বাংলাদেশ

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৭:৪২ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৭:৪২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চলন্ত বিমানে ৪০ মিনিট ধরে ঘুমালেন পাইলট

নুর নাহার : বিমান যখন উড়ছে সাড়ে পাঁচ হাজার ফুট উঁচুতে বিমানের পাইলট তখন গভীর ঘুমে আচ্ছন্ন। প্রায় ৪০ মিনিট ধরে বিমান উড়ল অটোপাইলট মোডে। এয়ারট্রাফিক কন্ট্রোল একাধিকবার পাইলটের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও কোনও সাড়া মেলেনি তাঁর। ৪০ মিনিট পর ঘুম থেকে উঠে চালকের আসনে বসেন পাইলট। -আজকাল

ঘটনাটি ঘটেছে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডের কাছে। দক্ষিণ অস্ট্রেলিয়ার পোর্ট অগস্টা বিমানবন্দর থেকে প্যারাফিল্ড এয়ারপোর্টের মধ্যে ওড়ার সময় এই ঘটনাটি ঘটান চালক। তবে কোনও যাত্রীবাহী বিমান নয় পাইলট চালাচ্ছিলেন একটি সোলো নেভিগেশন ফ্লাইট।

গত ৯ মার্চের ঘটনা এটি। একটি পাইলট প্রশিক্ষণ স্কুলে প্রশিক্ষণ নিচ্ছিলেন তিনি। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো ঘটনাটি নিয়ে রীতিমত উদ্বেগ প্রকাশ করে তদন্ত শুরু করে। তাতে জানা গেছে বিমান ওড়ানোর আগে যে পর্যাপ্ত ঘুমের প্রয়োজন সেই পর্যাপ্ত ঘুম হয়নি চালকের। বিমান ওড়ানোর আগে এনার্জি ড্রিঙ্ক হিসেবে একটি চকোলেট বার এবং পানি পান করেছিলেন তিনি। তার উপর হাল্কা সর্দিও হয়েছিল চালকের। সব মিলিয়ে বিমান চালানোর উপযুক্ত অবস্থায় ছিলেন না ওই ট্রেনি পাইলট।

  • সর্বশেষ