শিরোনাম
◈ মির্জা ফখরুলের ঠাকুরগাঁও-১ আসনে ভোট ২৯ অক্টোবর ◈ প্রতি মাসে ভ্যাট রিটার্ন জমার বাধ্যবাধকতা ফিরছে, অনুমোদনের পর প্রস্তাব উঠবে সংসদে ◈ এসএসসির খাতা চ্যালেঞ্জ করে জিপিএ-৫ পেল ৩০৭৯ শিক্ষার্থী, ফল জানা যাবে যেভাবে ◈ ধানমন্ডি ২৭ নম্বরের একটি ভবনে আগুন, নিয়ন্ত্রণে ৪ ইউনিট ◈ শেখ সেলিমে হাই ভোল্টেজ ধামাকা: বিগ ফান্ডিংয়ে ডিসেম্বরে উঠ‌তে পা‌রে ঝড় ◈ সাগরে বাড়ছে স্কুইডের সংখ্যা, গবেষণায় মিলল নতুন কারণের ইঙ্গিত ◈ অ্যাতলেটিকোর বিরু‌দ্ধে ক‌ষ্টের জ‌য়ে চ্যাম্পিয়ন্স লিগ শুরু লিভারপুলের  ◈ দুর্বল প্রতিপক্ষ‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে বা‌র্সেলোনার শুভ যাত্রা ◈ অস্ট্রেলিয়ার ক্রিকেটে গৃহযুদ্ধ! বিগব‌্যাশ লি‌গে বেসরকারিকরণের বিরোধিতা বাড়ছে  ◈ ৭০ বছর পেরোলেই পদ ছাড়তে হবে, পি‌টি উষাদের নির্দেশ আন্তর্জাতিক অলিম্পিক সংস্থার 

প্রকাশিত : ১১ মে, ২০১৯, ০৪:১১ সকাল
আপডেট : ১১ মে, ২০১৯, ০৪:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে দেশের সবগুলো টিভি চ্যানেল সেবা নেওয়ার ব্যাপারে চুক্তি করেছে, বললেন আইসিটি মন্ত্রী

ফাতেমা ইসলাম : একদিন পরই পূর্ণ হচ্ছে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১-এর উপক্ষেপণের এক বছর। এক বছরে কি পেলো বাংলাদেশ? বাণিজ্যিক যাত্রা কতটুকু সফল হয়েছে? টেলিযোগাযোগ ও আইসিটি মন্ত্রী মোস্তাফা জব্বার শনিবার ডয়চে ভেলেকে এক সাক্ষাৎকারে এসব প্রশ্নের উত্তর দেন।‘‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১এর যাত্রার শুরুতেই বাংলাদেশের সবগুলো টিভি চ্যানেল এই স্যাটেলাইট থেকে সেবা নেওয়ার ব্যাপারে চুক্তি করেছে। রোববার থেকে তারা বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার শুরু করবে৷

তিনি বলেন, এ ব্যাপারে প্রস্তুতি চূড়ান্ত করা হয়েছে। আগামী ১৯ মে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান। ওই দিন বঙ্গবন্ধু স্যাটেলাইটের বহুমুখী ব্যবহারের উপর কয়েকটি প্রদর্শনী হবে। এর মধ্যে রয়েছে অনলাইন ব্যাংকিং লেনদেনে সাইবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার, সব টিভি চ্যানেলকে স্যাটেলাইটের আওতায় আনা এবং ভাসানচরে (যেখানে রোহিঙ্গাদের স্থানান্তরের কথা রয়েছে) ইন্টারনেট সেবা নিশ্চিত করা হবে এই স্যাটেলাইটের মাধ্যমেই। এছাড়া স্যাটেলাইট থেকে কেবল টিভি দেখার সেবা ‘ডাইরেক্ট টু হোম' বা ডিটিএইচ সেবাও নিশ্চিত করা হবে।

  • সর্বশেষ