শিরোনাম
◈ দেশের উন্নয়ন ও শান্তিপূর্ণ পরিবেশই বাংলাদেশের প্রধান অগ্রাধিকার : তথ্যমন্ত্রী ◈ দুই ইউনিট সচল, রামপালে বিদ্যুৎ উৎপাদনে নতুন রেকর্ড ◈ বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে গুরুত্বপূর্ণ মোড়ে বাংলাদেশের অর্থনীতি: আমির খসরু ◈ গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল কবে সরছে, জানালেন ডিএমপি কমিশনার ◈ সালমান মুক্তাদিরের শ্বশুরের ফু-ওয়াংসহ ৪ বারে অভিযান (ভিডিও) ◈ জানুয়ারিতে নতুন বইয়ের পাশাপাশি ইউনিফর্ম পাবে প্রাথমিক শিক্ষার্থীরা: শিক্ষামন্ত্রী ◈ আর্জেন্টিনার তারকা ফুটবলার পারেদেসের বাড়ি আগুনে পুড়লো ◈ ট্রাম্পের নৈশভোজে তারেক–জুবাইদা: ছবি প্রকাশ প্রধানমন্ত্রীর কার্যালয়ের ◈ জুয়া কেলেঙ্কারির পর এবার রেফারি নিয়োগে কারসাজি, তুরস্কে ৫ কর্মকর্তা আটক ◈ মুখ খুললেই কি বিপদ?

প্রকাশিত : ০৯ মে, ২০১৯, ০৮:১৭ সকাল
আপডেট : ০৯ মে, ২০১৯, ০৮:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হাসপাতালের ছাড়পত্র পেলে যাত্রীদের দেশে আনা হবে

আবুল বাশার নূরু : বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ক্যাপ্টেন ফারহাত হাসান জামিল বলেছেন, আহত যাত্রীদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি। মিয়ানমারের হাসপাতালের ছাড়পত্র পেলেই আহত যাত্রীদের দেশে ফিরিয়ে আনা হবে।

মিয়ানমারের ইয়াগুন বিমানবন্দরের রানওয়েতে ছিটকে পড়া বিমানের আহত ১৪ জন যাত্রী এখনো হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আহত বাকি চার যাত্রী চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। তবে দুর্ঘটনাকবলিত কোনো যাত্রীকে দেশে ফেরত আনা সম্ভব হয়নি। তাদের ছাড়াই বিমানের বিশেষ ফ্লাইটটি আজ ভোরে ঢাকায় ফেরত এসেছে।

বাংলাদেশ সময় গতকাল বুধবার সন্ধ্যা ৬টা ২২ মিনিটে ইয়াগুন বিমানবন্দরে অবতরণের সময় বৈরী আবহাওয়ার কারণে রানওয়ে থেকে ছিটকে পড়ে বাংলাদেশের ড্যাশ-৮ উড়োজাহাজ। ওই উড়োজাহাজে এক শিশুসহ ২৯ জন যাত্রী, দুই পাইলট ও দুজন কেবিন ক্রু ছিলেন। বেলা ৩টা ৪৫ মিনিটে উড়োজাহাজটি ঢাকা থেকে ইয়াগুনের উদ্দেশে উড্ডয়ন করেছিল। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন। পরে দুর্ঘটনাকবলিত বিমানের যাত্রীদের দেশে ফিরিয়ে আনতে রাত ১১টা ২৫ মিনিটে বিমানের বিশেষ ফ্লাইট মিয়ানমারের উদ্দেশে রওনা দেয়।

  • সর্বশেষ