শিরোনাম
◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট ◈ মোংলা ইপিজেডে ২১০০০ কোটি টাকা বিনিয়োগ করবে চীনা প্রতিষ্ঠান ◈ ব্যাংককে চলছে বাংলাদেশের বড় পরীক্ষা, জ্বালানি ও বাড়তি ব্যয়ের বোঝা সামলাতে বিশ্বব্যাংকের সহায়তা চায় বাংলাদেশ ◈ সাবেক ২ সেনা কর্মকর্তার যে ৫ কারণে রিমান্ড চাওয়া হয় ◈ বিএনপি সরকার ক্ষমতায় আসার পর শান্তিতে আছি, প্রধানমন্ত্রীকে বললেন হিন্দু নেতারা ◈ ডি মারিয়ার জোড়া গোল, রোসারিওর সহজ জয় ◈ আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে বাংলা‌দে‌শের ইনিংস ঘোষণা, লিটনের সেঞ্চুরি, জয় দেখ‌ছে টাইগাররা ◈ ২৫ বছরের ক্ষমতার পর মোদির সামনে কঠিন চ্যালেঞ্জ ◈ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলোচনায় ১০ নেত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০১৯, ০২:০৬ রাত
আপডেট : ০৬ মে, ২০১৯, ০২:০৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইস্টার সানডের বোমা হামলার পর বিপর্যয়ের মুখে শ্রীলংকার ৪৪০ কোটি ডলারের পর্যটন খাত

লিহান লিমা: ২১ এপ্রিল ইস্টার সানডে’তে বোমা হামলার পর ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে শ্রীলংকার ৪৪০ কোটি ডলারের পর্যটন খাত। সন্ত্রাসী হামলায় ২৫০জনেরও বেশি মানুষ নিহতের পর ভারতীয় মহাসাগরের এই দ্বীপ রাষ্ট্রটিতে ভ্রমণ বাতিল করছেন পর্যটকরা। রয়টার্স, ভয়েস অব আমেরিকা।

ইস্টারের সন্ত্রাসীরা চার্চসহ বিলাসবহুল হোটেলগুলোতে হামলা চালায়, হত্যা করে প্রার্থনারত ব্যক্তি, পর্যটক ও তাদের পরিবারকে। এই ঘটনার দায় স্বীকার করে আইএস। দেশটির মোট আয়ের ৫ শতাংশই আসে পর্যটন খাত থেকে। এই ঘটনার পর বিশ্বজুড়ে পর্যটকরা বুকিংকৃত ফ্লাইট ও হোটেল রিজার্ভ বাতিল করছেন, যার প্রত্যক্ষ নেতিবাচক প্রভাব পড়ছে পর্যটন শিল্পে। শ্রীলংকার প্রেসিডেন্ট মাহিত্রিপালা সিরিসেনা শনিবার এক সাক্ষাতকারে বলেছেন, ‘এটি অর্থনীতির জন্য এক অশুভ সংকেত, সেই সঙ্গে পর্যটন খাতের জন্যও। অর্থনীতির উন্নয়নের স্বার্থে হামলার পূর্বে পর্যটনের যে পরিস্থিতি ছিলো তা পুররুদ্ধার করতে হবে।’

ট্রাভেল কনসালসেন্সি ফার্ম ফরওয়ার্ডকি এর সমীক্ষায় দেখা গিয়েছে, হামলার পর গত দুই সপ্তাহে ইন্টারনেটে হোটেল বুকিং গড়ে ১৮৬ ভাগ হ্রাস পেয়েছে। শ্রীলংকার পর্যটন ব্যুরোর চেয়ারম্যান কিশো গোমেস বলেন, ‘শনিবার দেশগুড়ে গড়ে হোটেল বুকিং বাতিলের হার ছিলো ৭০ শতাংশ, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কলম্বো।’ গোমেস আরো বলেন, ‘ফ্লাইট হ্রাসের কারণে কিছু এয়ারলাইন্স অনিয়মিতভাবে চলছে। সাধারণ সময়ের তুলনায় যাত্রী অনেক কম।’

২০০৯ সালে তামিল বিচ্ছিন্নতবাদীদের সঙ্গে দশকের গৃহযুদ্ধ শেষ হওয়ার পর সমুদ্রতীরের ১ হাজার ৬০০ কিলোমিটার এলাকা জুড়ে পর্যটন প্রসার করে শ্রীলংকা। গত বছর শ্রীলংকাকে তৃতীয় বৃহত্তম বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃদ্ধির দেশে পরিণত করার পেছনে মূল ভূমিকা ছিলো পর্যটন খাতের।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল জানিয়েছে, ‘অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য কার্যকর নীতি ও নিরাপত্তা ব্যবস্থা বাস্তবায়ন করে পর্যটন খাতকে পুনরায় সচল করতে হবে। বর্তমানে একের পর এক লোকসান গুণে যাচ্ছে বিলাসবহুল হোটেলগুলো।’ কলম্বোর বেনটোর ওয়ারহেনা বিচ হোটেলের মালিক সামানমালি কলোনি (৫৪) বলেন, ‘ইস্টারের হামলার পূর্ব পর্যন্ত তার হোটেল পুরো বুকড ছিলো কিন্তু হামলার পর সব অতিথি তা বাতিল করেন।’ তিনি আরো বলেন, এই সপ্তাহে, ‘এই মাসে এমনকি অক্টোবর পর্যন্ত কোন বুকিং নেই, সব বাতিল করা হয়েছে।’

  • সর্বশেষ