শিরোনাম
◈ জাতীয় পরিচয়পত্র ১৫ বছর পূর্ণ হলেই নবায়ন বাধ্যতামূলক করতে ভাবছে নির্বাচন কমিশন! (ভিডিও) ◈ ক্রীড়াবিদদের সুযোগ দিলে বিশ্বে বাংলাদেশের মর্যাদা আরও বাড়বে: সেনাপ্রধান ◈ হরমুজ প্রণালী‌তেকার্গো জাহাজে ইরানের হামলার পর পাল্টা হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ◈ ধর্মীয় কার‌ণে মুসলিম ফুটবলারদের জন্য বিশ্বকা‌পে ম্যাচ সেরার আলাদা পুরস্কার   ◈ রাজধানীজুড়ে কালিমাখচিত সাদা পতাকা, কারা লাগাচ্ছে জানে না পুলিশ, উদ্দেশ্য নিয়ে তদন্তে প্রশাসন ◈ ২০১৪ সা‌লে অভিশাপ দেন রোনাল‌দোকে, ঘানার সেই বিতর্কিত ‘ওঝা’ বলছেন, এবার বিশ্বকাপ জিত‌বে পর্তুগাল ◈ লিও‌নেল মে‌সি ইতিহাসের সেরা: নেদারল‌্যান্ডস তারকা ডি ইয়ং ◈ ক্ষুধার সমস্যা সমাধানে আমেরিকার নিজেরই সাহায্যের প্রয়োজন: ইরান পররাস্ট্র মন্ত্রণালয় ◈ আইসি‌সি ইস‌্যু‌তে আমার বিরু‌দ্ধে শুধুই মিথ‌্যা অভিযোগ, বল‌লেন বুলবুল ◈ লোকসান কমাতে পশ্চিমাঞ্চলের আরও ১১ ট্রেন ইজারা দিচ্ছে রেলওয়ে

প্রকাশিত : ০৪ মে, ২০১৯, ১১:৩১ দুপুর
আপডেট : ০৪ মে, ২০১৯, ১১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আদমদীঘিতে ঝড়ো হাওয়ায় ও বৃষ্টিতে উঠতি ইরি বোরো ফসলের ক্ষতি

আবু মুত্তালিব মতি : ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে বগুড়ার আদমদীঘি উপজেলার উপড় দিয়ে বয়ে যাওয়া প্রবল বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ায় উঠতি পাকা আধাপাকা ইরি-বোরো ধানের মাঠে বৃষ্টির পানি জমে ধান গাছ পানিতে পড়ে ফসলের ব্যাপক ক্ষতিসাধন হয়েছে।

সরেজমিনে দেখা গেছে, শুক্রবার দুপুর থেকে শনিবার বিকেল পর্যন্ত উপজেলার আদমদীঘি সদর, চাঁপাপুর, কুন্দগ্রাম, নসরতপুর, ছাতিয়ানগ্রাম, সান্তাহার ইউনিয়নের উপড় দিয়ে বয়ে মাঝারি বৃষ্টিপাত ও ঝড়ো হাওয়ার কারণে জনজীবন বিপর্যয়ের পাশাপাশি উঠতি পাকা ও আধাপাকা ইরি বোরো ধানগাছ হেলে ও জমির জমে থাকা পানিতে পড়ে ফসলের ব্যাপক ক্ষতি হয়। এছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়ে চড়ম ভোগান্তিতে পড়ে জনসাধারণ। এদিকে বিদ্যুত আসা যাওয়া করায় কলকারখানা বন্ধ ছিল।

উপজেলা ভারপ্রাপ্ত কৃষি কর্মকর্তা সৈয়দ শাহিনুর ইসলাম বলেন, চলতি মৌসুমে উপজেলার একটি পৌরসভা ও ৬টি ইউনিয়ন মিলে ১২ হাজার ৪শত হেক্টর জমিতে ইরি-বোরো ধানের আবাদ করা হয়েছে। এবার কৃষকরা জিরাশাইল, পারিজা, ব্রিধান-২৮,২৯,৫০,৬৪, হাইব্রিড-তেজ, এসিআই-১ বলিয়া-২সহ প্রভৃতি জাতের ইরি-বোরা ধান লাগিয়েছে। ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে ফসলে কি পরিমান ক্ষতিসাধন হয়েছে তা এখনও নির্ধারন করা সম্ভব হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়