শিরোনাম
◈ ভারতবিরোধী কর্মকাণ্ডের অংশ হিসেবে দিল্লি থেকে টাকা আসছে কলকাতায়, উসকানি ছড়াচ্ছে বাংলাদেশ থেকে: দিলীপ ঘোষ ◈ ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদত্যাগ কার্যকর ◈ নাটোরে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৪, চালকসহ ৭ জনের পরিচয় শনাক্ত ◈ ভারতের আসামে দুই দিনে ১১০০ বাঙালি মুসলিম পরিবার উচ্ছেদ, ভাঙা হলো ১০টির বেশি মসজিদ ◈ ১৪৮ দিন পর জয়ের দেখা, স্বস্তিতে টটেনহ্যাম ◈ সব ধর্মের মানুষের ঐক্যে সুন্দর বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ অতিরিক্ত উৎপাদনে আলুর দরপতন, কেজিতে ১৪ টাকা পর্যন্ত লোকসানে কৃষক ◈ মব থামছে না, দিন‌কে দিন রাজ‌নৈ‌তিক চেহারা পা‌চ্ছে, নেপথ্যে কী? ◈ গ্যাস বরাদ্দে সার ও বিদ্যুত বে‌শি গুরুত্ব পাওয়ায় দে‌শের এক হাজার শিল্পকারখানা বন্ধের উপক্রম ◈ দুর্গাপূজার মহানবমীতে পূজামণ্ডপ পরিদর্শনে  প্রধানমন্ত্রী তারেক, রংপুর থেকে রাজশাহী, এরপর চট্টগ্রামে

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৬:৪০ সকাল
আপডেট : ০১ মে, ২০১৯, ০৬:৪০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক দিবসে পান্থপথে দোকান খোলা রাখায় ভাঙচুর

মৌরী সিদ্দিকা : প্রতি বছর ১ মে বিশ্বব্যাপী উদযাপিত হয় আন্তর্জাতিক শ্রমিক দিবস। বিভিন্ন দেশের শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠনসমূহ রাজপথে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে। বাংলাদেশসহ বিশ্বের অধিকাংশ দেশে ১ মে জাতীয় ছুটির দিন।

আজ শ্রমিক দিবস ও জাতীয় ছুটির দিন পান্থপথের ‘হট কেক’ নামের একটি খাবারের দোকান খোলা রাখায় ভাঙচুর করে মে দিবসের মিছিলেরত কতিপয় যুবক।

‘হট কেক’ এর কর্মচারী ঈসমাইল আমাদের নতুন সময়কে বলেন, গতরাতে বাসার মালিক আজকে দোকান বন্ধ রাখতে বলেছিলেন। আমাদের ম্যানেজারকে একথা জানালে তিনি প্রতিদিনের মত দোকান খুলতে বলেন। তাই আমরা দোকান খুলেছি।

তিনি আরও বলেন ঘটনার সময় তারা দোকানের ভিতরেই ছিলেন। যখন ইটের টুকরা ছোঁড়া হচ্ছিল এবং কাঁচ ভেঙ্গে যাওয়ার উপক্রম হলে তারা দু’জন দৌঁড়েয়ে পালিয়ে জীবন বাঁচান।
মিছিলকারীরা ব্যাপক ইটের টুকরো ছোঁড়া শেষে তারা পালিয়ে যায়।

  • সর্বশেষ
<