শিরোনাম
◈ গোয়েন্দা নথিতে চাঞ্চল্যকর তথ্য: পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নাকচ করেনি সৌদি ◈ দফায় দফায় হামলা, ধ্বংসস্তূপ থেকে যেভাবে বেঁচে ফিরলেন মোজতবা খামেনি ◈ ডিমের বাজারে অস্বাভাবিক দাম ও কৃত্রিম সংকট নিয়ে কড়া বার্তা বাণিজ্যমন্ত্রীর, ব্যবসায়ীদের যা বললেন ◈ জার্মানিতে দক্ষ পেশাজীবীদের জন্য ৬ লাখ ৫০ হাজার চাকরি, আবেদন করতে পারবেন যারা ◈ আকাশসীমার জটিলতা কাটল, ১ অক্টোবর থেকে আসছে রূপপুরের ইউরেনিয়াম ◈ সন্ত্রাসীদের বিরুদ্ধে যেকোনো হামলার জন্য প্রস্তুত: পাকিস্তানকে রাজনাথ সিংয়ের কড়া বার্তা ◈ এবার লাইভে এসে স্বরাষ্ট্রমন্ত্রীকে কড়া বার্তা দিলেন সালমান মুক্তাদির! (ভিডিও) ◈ অর্থনৈতিক দৃশ্যপট বদলে যাবে: ৩৯৬ কোটিতে ঢাকা-সিলেট মহাসড়কে নতুন গতি, দূরত্ব কমবে ৪০ কিলোমিটার ◈ আদালতে হাজিরা শেষে প্রিজন ভ্যান থেকে পালাল ‘পিচ্চি রাজা’ ◈ কারিগরি শিক্ষায় ‘শিখবে-তৈরি করবে-আয় করবে’ মডেলের প্রস্তাব

প্রকাশিত : ০১ মে, ২০১৯, ০৫:০৫ সকাল
আপডেট : ০১ মে, ২০১৯, ০৫:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নেচে গেয়ে মঞ্চ মাতালেন আঁখি আলমগীর (ভিডিও)

বিনোদন ডেস্ক : মঞ্চ মাতাতে কণ্ঠশিল্পী আঁখি আলমগীরের জুড়ি নেই। তার প্রমাণ এরই মধ্যে তিনি বহুবার দিয়েছেন। এবার আবারও স্টেজে গানের তালে তালে নাচলেন জনপ্রিয় এই কণ্ঠশিল্পী। সঙ্গে নাচলেন উপস্থিত শ্রোতারাও। এমনটাই দেখা গেছে জার্মানের ফ্রাঙ্কফুর্টে অনুষ্ঠিত ‘দেশ সাংস্কৃতিক গোষ্ঠির- বৈশাখী আড্ডা’ শিরোনামের একটি কনসার্টে। সোমবার সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে আঁখি ওই অনুষ্ঠানের কিছু ভিডিও প্রকাশ করেন।

কণ্ঠশিল্পী আঁখি আলমগীর জানান, রোববার অনুষ্ঠিত স্টেজ শোতে প্রায় আড়াই ঘণ্টা টানা গেয়েছেন তিনি। তার ‘লায়লা’ গানে, শ্রোতাদের পাশাপাশি নেচেছেন সংগীতশিল্পী স্বপ্নীল সজীব।

জানা গেছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জার্মানিতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত ইমতিয়াজ আহমেদ।

এদিকে, গত ১৪ মার্চ ধ্রুব মিউজিক স্টেশন (ডিএমএস)-এর ব্যানারে প্রকাশ হয় আঁখি আলমগীরের নতুন গান ‘লায়লা’। প্রসেনজিত মুখার্জীর কথায় গানটির সুর-সংগীত করেছেন অম্লান চক্রবর্তী। ভিডিও নির্মাণে আছে কলকাতার টিভিওয়ালা মিডিয়া। এটি পরিচালনা করেছেন রাহুল ঘোষ। এর ভিডিওতে গানের পাশাপাশি আঁখি আলমগীরকেও নাচতে দেখা যায়। সঙ্গে ছিল কলকাতার একটি ড্যান্সগ্রুপও। এরই মধ্যে গানটি শ্রোতামহলে দারুণ প্রশংসিত হয়ে উঠেছে।

  • সর্বশেষ